নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR বিরোধিতায় রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার বুকে তৃণমূল কংগ্রেসের মেগা মিছিলে জনজোয়ার। পাশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোড়াসাঁকো মঞ্চের সামনে মিছিল পৌঁছাতে সেই মঞ্চের সামনের SIR-এর আতঙ্কে আত্মঘাতী ৭জনের স্মৃতি-বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়।
বাংলায় SIR প্রক্রিয়া শুরু হতেই তৃণমূলের তরফে রাস্তায় নামার ঘোষণা দিয়েছিলেন দলনেত্রী। মঙ্গলবার সেই ঘোষণা মতোই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল মিছিল হয় কলকাতার রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। হাতে সংবিধানের কপি নিয়ে হাঁটলেন মুখ্যমন্ত্রী। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে একের পর এক তোপ দাগেন তিনি।
বিজেপির বিরুদ্ধে ঐতিহাসিক তির ছুড়ে মুখ্যমন্ত্রী বলেন, 'স্বাধীনতার সময় বিজেপি কোথায় ছিল? তখন তো ওদের অস্তিত্বই ছিল না। তাই স্বাধীনতার ইতিহাস ওরা বোঝে না। আজ যারা দেশপ্রেম শেখাচ্ছে, তারাই সবচেয়ে বড় জনগণের টাকা লুঠেরা।' মুখ্যমন্ত্রী বলেন, 'একসময় বিজেপি সরকারই আধার কার্ড তৈরির জন্য কোটি কোটি টাকা খরচ করেছিল। আজ সেই সরকারই বলছে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। স্বাধীনতার এত বছর পর এখন কি বাংলার মানুষকে নিজের নাগরিকত্ব প্রমাণ দিতে হবে?'
তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেন, 'বিজেপি পরিকল্পিতভাবে বাংলার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। বিহারে যেমনভাবে নাম বাদ দেওয়া হয়েছিল, এবার বাংলাতেও সেই ছক কষছে বিজেপি। বাংলার দুই কোটি মানুষের নাম মুছে ফেলে ভোটে জেতার চেষ্টা করছে ওরা। কিন্তু বাংলার মানুষ কাউকে নিজেদের অধিকার কেড়ে নিতে দেবে না।'
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের