নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের আগে বাংলায় নিরাপত্তা নিয়ে নজিরবিহীন কড়াকড়ি শুরু করল নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে শুধু কেন্দ্রীয় বাহিনীই নয় এবার ভিন রাজ্য থেকে অতিরিক্ত সশস্ত্র পুলিশ আনার সিদ্ধান্তও নিল কমিশন। এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দফার ভোটের জন্য রাজ্যে প্রায় ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, যার মধ্যে ৪৮০ কোম্পানি ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। তবে এত বিপুল বাহিনী থাকা সত্ত্বেও নিরাপত্তা আরও জোরদার করতে প্রায় ৩০০০ সশস্ত্র পুলিশ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বাহিনী মূলত উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্য থেকে আসবে বলে খবর। ধাপে ধাপে ১৩ এপ্রিল থেকে এই বাহিনী বাংলায় পৌঁছতে শুরু করবে।
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক না রাখতে তৎপর হয়েছে কমিশন। আগামী ২৩ ও ২৯ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারিত রয়েছে তার আগে প্রতিটি স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে প্রশাসনিক স্তরেও কড়া অবস্থান নিয়েছে কমিশন। সুপ্রতিম সরকারের আবেদন খারিজ করে তাকে তামিলনাড়ুতে পুলিশ পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন, তবুও কমিশন সেই আবেদন মঞ্জুর করেনি। তাকে তামিলনাড়ুর তিরুনেলভেলি, অম্বাসমুদ্রম, পালায়মকোট্টাই নাঙ্গুনেরি এবং রাধাপুরমে পুলিশ পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবারই তাকে দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের