নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনার পর এবার উন্নয়নের বার্তা। বিজেপি সরকারের নেতৃত্বে 'ডবল ইঞ্জিন' মডেলের সুফল ইতিমধ্যেই রাজ্যের মানুষ পেতে শুরু করেছেন বলে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাতেও উঠে এল বাংলার ঐতিহ্য, উন্নয়ন এবং কেন্দ্র-রাজ্যের যৌথভাবে কাজ করার অঙ্গীকার। এরই মধ্যে দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, যা ঘিরে রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা।
গত ৯ মে পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য বিজেপি সরকার গঠন করে এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি তিনি দাবি করেন, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই 'ডবল ইঞ্জিন' সরকারের সুফল রাজ্যের মানুষ অনুভব করতে শুরু করেছেন। আগামী দিনে পরিকাঠামো, কর্মসংস্থান, শিল্প, কৃষি ও জনকল্যাণমূলক একাধিক প্রকল্পে আরও গতি আসবে বলেও আশ্বাস দেন তিনি।
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ' এই দিনটি এমন এক রাজ্যকে উদযাপন করে যা সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা, সমাজ সংস্কার এবং আরও অনেক বৈচিত্র্যময় ক্ষেত্রে তার অবদানের মাধ্যমে ভারতের ইতিহাসকে রূপদান করেছে। বারবার, অগণিত ভাবে পশ্চিমবঙ্গ ভারতের জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে।'
মোদি আরও বলেন, 'পশ্চিমবঙ্গের ইতিহাসে ২০ জুন দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনেই নিশ্চিত করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের একটি অংশ হিসেবেই থাকবে। এর পেছনে ছিল ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর অমূল্য অবদান। ২০২৬ সালে, আমরা ড. মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তীও পালন করছি। জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে।'
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের