নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রবিবার নবমবারের জন্য বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই বাজেট প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্য - কেন্দ্র সংঘাত তুঙ্গে। এই আবহে রাজ্যপালের মুখে শোনা গেল ২০২৬ - ২৭ অর্থবর্ষের ভূয়সী প্রশংসা। তার মতে, এই বাজেট ভবিষ্যতের জন্য দেশকে প্রস্তুত করবে।
রবিবার সকালে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে একাধিক বিষয়ে থাকলেও বাংলার নাম উচ্চারিত না হওয়ায় বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাজ্য সরকার। আর এরপর থেকেই শাসক - বিরোধী তরজা তুঙ্গে। এরই মাঝে বাজেটের প্রশংসা করে রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস বলেন, ' আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বাজেট পেশ করেন। এটি ভারতকে ভবিষ্যতের জন্য তৈরি করবে।'
রাজ্যপাল আরও বলেন, 'মধ্যবিত্ত থেকে সাধারণ মানুষের জন্য এই বাজেট খুবই উপযোগী। যেখানে বিশ্ব অর্থনীতি একাধিক প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই বাজেট নিশ্চিতভাবে স্থিতিশীলতার বার্তা দেয়। ভারতে এই বাজেট সাধারণ মানুষের ভবিষ্যতের কথা ভেবে বানানো হয়েছে। এই বাজেট যুব আর নারীদের উন্নতির বিষয়েও ভেবে বানানো হয়েছে।'
তিনি আরও বলেন, ' এই বাজেট দেশকে আরও বেশি শক্তিশালী করবে যাতে করে উন্নয়ন সমস্ত মানুষের কাছে পৌঁছায়। পশ্চিমবঙ্গের জন্য এই বাজেট হচ্ছে একটি ধণভাণ্ডার সঙ্গে খুবই মূল্যবান উপহার। পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনতে চলেছে এই বাজেট।'
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের