690f4e4d8126b_WhatsApp Image 2025-11-08 at 6.48.09 PM
নভেম্বর ০৮, ২০২৫ বিকাল ০৭:৩৮ IST

বালুরঘাটে শুরু ঐতিহ্যবাহী বোল্লা কালীপুজো , দেবীর দর্শনে আগমণ লক্ষাধিক ভক্তর

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - দুর্গাপুজো কালীপুজো শেষ, এবার বালুরঘাটে উৎসবের শুরু, ঐতিহ্যবাহী বোল্লা কালীপুজো। প্রতি বছরের ন্যায় এই বছরেও তিথি মেনেই শুরু হয়েছে মাতৃবন্দনা। পুজোর প্রারম্ভ হয়েছে ৭ নভেম্বর শুক্রবার থেকে, চলবে ১০ নভেম্বর সোমবার পর্যন্ত। দূর দূরান্ত থেকে প্রতিমা দর্শনে ভীড় জমায় লক্ষাধিক দর্শনার্থী। এই পুজোকে কেন্দ্র করে বিশাল মেলা বসে যেখানে আগমন ঘটে অগণিত মানুষের।

কথিত আছে , বোল্লা গ্রামের নাম অনুযায়ী কালীপুজোর নামকরণ হয় বোল্লা কালীপুজো। প্রায় ৪০০ বছর পুরোনো এই কালীপুজো শুরু হয় রাসপূর্ণিমার পরবর্তী শুক্রবার থেকে, বিসর্জন হয় সোমবার। মায়ের প্রধান প্রসাদ চিনির তৈরি বাতাসা বা কদমা। জাগ্রত বোল্লা কালীমায়ের বিগ্রহ রক্ষাকালী রূপে পূজিত হয়। তবে মায়ের কাছে ধর্ম গুরুত্ব পায়না, হিন্দু মুসলমান নির্বিশেষে জমায়েত হয় এই পুজোয়। মায়ের প্রধান আকর্ষণ হলো    ১২০ গ্রাম সোনার জিহ্বা, ৫ কিলো ওজনের রুপোর নূপুর, হিরে বসানো সোনার টিপ সহ আট ফুট রুপোর নরমুন্ড মালা।

মন্দির চত্বরে কর্তব্যরত প্রশাসনিক আধিকারিক চিন্ময় মিত্তাল জানিয়েছেন ," দুর্গাপুজোর মতোই উত্তরবঙ্গের বিখ্যাত পুজো বোল্লা কালীপুজো। গতকাল থেকেই ২০০০ পুলিশ মোতায়ন করা হয়েছে। পুজো যতদিন চলবে আরও বেশি নিরাপত্তার ব্যবস্থা করা হবে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। আশা করা যায় পুজো  সুষ্ঠ ভাবেই সম্পন্ন হবে।" 

TV 19 Network NEWS FEED

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্...

সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত অন্তত ৪, পলাতক হামলাকারী

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত...

খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য প্রকাশে শোরগোল নেটদুনিয়া

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য...

ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট তার অবরুদ্ধ করার হুমকি ইরানের

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট ত...

‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায় তছনছ বিমানবন্দর, মৃত ৩

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায়...

জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...