নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সরস্বতী পুজোর মণ্ডপে এবার শুধুই ধর্মীয় আবেগ নয় প্রবলভাবে উঠে এল রাজ্য রাজনীতির প্রতিফলন। বালিগঞ্জ সায়েন্স কলেজের বাগদেবীর আরাধনায় এবছর থিমের কেন্দ্রে রাখা হয়েছে SIR বিতর্ক। সাধারণ মানুষের হয়রানি থেকে শুরু করে আতঙ্কে মৃত্যুর অভিযোগ। সবই স্থান পেয়েছে পুজোর শিল্পীসত্তায়, যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
রাজনীতির ময়দান ছেড়ে এবার বাগদেবীর আরাধনায় SIR। বালিগঞ্জ সায়েন্স কলেজের পুজোমণ্ডপে ঢুকতেই চোখে পড়ছে SIR সংক্রান্ত একাধিক প্রতীকী উপস্থাপনা। একটি বিশাল ফ্লেক্সে তুলে ধরা হয়েছে SIR - এর নামে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ। সামনে রাখা হয়েছে প্রতীকী ফাঁসির দড়ি এবং বালির তৈরি একটি মঞ্চ, যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু প্রতীকী হাত—সেই হাতগুলিতে ধরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যা SIR প্রক্রিয়ায় গ্রাহ্য না হওয়ার অভিযোগকে সামনে আনে।
এছাড়াও, মণ্ডপে SIR আতঙ্কে মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের বিষয়গুলিও তুলে ধরা হয়েছে শিল্পীসত্তার মাধ্যমে। বাগদেবীর আরাধনার মণ্ডপে এভাবেই ঢুকে পড়েছে রাজ্য রাজনীতির নানা অনুষঙ্গ। শুধু তাই নয়, দেবীমূর্তির ঠিক পিছনেই ঝুলছে তৃণমূলের উন্নয়নের ‘পাঁচালি’ সম্বলিত ফ্লেক্স। পাশাপাশি তৈরি করা হয়েছে একটি প্রতীকী গোলপোস্ট—একদিকে সবুজ রঙের জামায় লেখা ‘২৫০’, অন্যদিকে গেরুয়া জামায় একটি প্রশ্নচিহ্ন। অনেকের মতে, এর মাধ্যমে সরাসরি রাজনৈতিক বার্তা ও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের