নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাবা মায়ের অনুপস্থিতিতে একরত্তিকে মারধর। অভিযোগ উঠল বাড়ির পরিচারিকার বিরুদ্ধে। কাজের সুত্রে শ্রীময়ী কাঞ্চন-এর ব্যস্ততা তুঙ্গে। তাই বাড়িতে দিদার কাছেই বড় হচ্ছে কন্যা। তবে দিদার বয়স হওয়ায় ছোট্ট নাতনিকে একার পক্ষে দেখা সম্ভব নয়। তাই নিত্যদিনের সঙ্গী হিসেবে নিযুক্ত করা হয় পরিচারিকাকে। এই পরিচারিকাই নির্মম অত্যাচার করলেন কাঞ্চন শ্রীময়ীর একরত্তি কন্যা কৃষভিকে।
সূত্রের খবর, বিপত্তারিণী পুজো দিতে নিজের বাড়িতে গিয়েছিলেন শ্রীময়ীর মা। তখন ওই পরিচারিকার ভরসাতেই রেখে গিয়েছিলেন নাতনিকে। এই সুযোগেই ছোট্ট কৃষভিকে অত্যাচার করেন পরিচারিকা। বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই ভয়ঙ্কর ছবি। সেখানেই অভিনেত্রী দেখতে পান মেয়ে কাঁদছে আর তাকে থামাতে না পেরে ছোট্ট মেয়েকে মারধর করেছেন ওই মহিলা। ভিডিওটি দেখে রীতিমত আঁতকে ওঠেন শ্রীময়ী।
ঘটনা প্রসঙ্গে শ্রীময়ী বলেছেন, "এটা প্রতিটা বাড়িরই ঘটনা। যারা বাড়িতে বয়স্কদের রেখে যান তাঁদেরও একই সমস্যা। এরই সুযোগ নেওয়া হচ্ছে। আয়া সেন্টারের দোষ দেব আমি। তারা সুরক্ষাপ্রদান করতে অক্ষম। কোনও সঠিক তথ্য তো দেওয়া দূর উল্টে পারিশ্রমিক বাবদ অনেক টাকা নেয়।"
কাঞ্চন পত্নী যোগ করেছেন, "কোনওরকম পরিচ্ছন্নতার বালাই নেই ওদের। সারাদিন মোবাইল ফোনে ডুবে থাকার বিষয়ও। বাচ্চাকে খাওয়ানো, ঘুম পাড়ানো সবসময়ই তারা ফোনে কথা বলে।কাজের প্রতি কোনও দায়বদ্ধতা নেই। মিথ্যা কথা বলা, জিনিসপত্র চুরি করার মতো বিষয় তো আছেই। এমনকি বাইরের ডেলিভারি বয়ও মেয়েকে আদর করে গেছে। মানে এরা কিছুই মানে না। সেন্টারগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত।"
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের