নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ জল্পনা, চাপানউতোর এবং রাজনৈতিক অঙ্ক কষার পর অবশেষে বিধানসভায় বড় পদক্ষেপ নিল তৃণমূলের বিদ্রোহী শিবির। স্পিকার রথীন্দ্রনাথ বোসের কাছে ৫৮ জন বিধায়কের স্বাক্ষর-সম্বলিত চিঠি জমা পড়তেই রাজ্যের বিরোধী রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের নেত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, পরিষদীয় দলের নেতা এবং বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চাওয়ার দাবি জানানো হয়েছে।
বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে অসন্তোষ ও মতবিরোধের খবর সামনে আসছিল। কালীঘাটে দলীয় বৈঠকে একাধিক বিধায়কের অনুপস্থিতি এবং বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবপত্রে স্বাক্ষর বিতর্ক সেই অস্বস্তিকে আরও বাড়িয়ে দেয়। সই জালিয়াতি বিতর্ক ঘিরে বহিষ্কৃত হওয়ার পর থেকেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা নিজেদের শক্তি সংগঠিত করতে শুরু করেন।
বিধানসভার নিয়ম অনুযায়ী, কোনও গোষ্ঠীকে পরিষদীয় দলের প্রকৃত প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেতে হলে দুই-তৃতীয়াংশ বিধায়কের সমর্থন প্রয়োজন। সেই লক্ষ্যে একাধিক বৈঠক এবং রাজনৈতিক তৎপরতার পর বুধবার দুপুরে স্পিকারের কাছে ৫৮ জন বিধায়কের স্বাক্ষর করা চিঠি জমা দেওয়া হয়। জানা গেছে, ওই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলীয় নেত্রী হিসেবেই উল্লেখ করা হয়েছে।
তবে পরিষদীয় দলের নেতৃত্বে পরিবর্তনের দাবি জানিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি উপ-দলনেতা হিসেবে সন্দীপন সাহা, জাভেদ খান ও শিউলি সাহার নাম প্রস্তাব করা হয়েছে। মুখ্য সচেতক হিসেবে আখরুজ্জামানের নামও উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। বিদ্রোহী শিবিরের দাবি, বর্তমানে ৫৮ জন বিধায়ক তাদের পাশে থাকলেও আরও কয়েকজন বিধায়ক পরবর্তী সময়ে সমর্থন জানাতে পারেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের