নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কেন্দ্রীয় বাজেট ২০২৬ ঘিরে যখন শাসক ও বিরোধীর মধ্যে তীব্র তরজা চলছে, তখন এক কথায় বাজেটকে স্বাগত জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে একইসঙ্গে প্রশ্ন তুললেন, এই বাজেটের প্রকৃত সুফল আদৌ পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছবে কি না।
রবিবার বাজেট পেশের পর স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ভঙ্গিতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, কেন্দ্র জনমুখী ও উন্নয়নকেন্দ্রিক বাজেটের রূপরেখা দিলেও রাজ্যে বর্তমান সরকার ক্ষমতায় থাকলে সাধারণ মানুষ সেই সুযোগের পূর্ণ সুবিধা পাবেন না। ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণার কথা তুলে ধরেন তিনি। শুভেন্দুর দাবি, 'পূর্বাঞ্চলের শিল্প, পরিবহণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে যে পরিকল্পনার কথা বলা হয়েছে, তা রাজ্যের অর্থনীতিকে নতুন দিশা দেখাতে পারে।'
বিরোধী দলনেতার কথায়, এই বাজেট বাংলার মানুষের মনে আশার আলো জ্বালিয়েছে। পরিকাঠামো উন্নয়নে বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে শিল্পায়নের জোয়ার আনার চেষ্টা করা হয়েছে। কৃষকদের আয় বৃদ্ধি, মহিলাদের ক্ষমতায়ন ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিকে সামনে রেখেই বাজেট তৈরি হয়েছে বলে তার দাবি।
তবে প্রশংসার পাশাপাশি সন্দেহ প্রকাশ করতেও ছাড়েননি বিরোধী দলনেতা। তার অভিযোগ,'যতদিন রাজ্যে ‘দুর্নীতিগ্রস্ত’ তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় থাকবে, ততদিন কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্প ও বরাদ্দের প্রকৃত সুফল বাংলার মানুষের কাছে পৌঁছবে না। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকার বারবার ব্যর্থ হয়েছে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের