নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আরজি কর কাণ্ডকে ঘিরে নতুন করে আইনি বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। নির্যাতিতা চিকিৎসকের পরিচয় প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে কলকাতার চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী এক আইনজীবীর দাবি, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্যাতিতা ও নিহত চিকিৎসকের নাম একটি সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ও তিনি বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেছিলেন বলে দাবি করেন। তাঁর বক্তব্য, তৎকালীন কলকাতা পুলিশ কমিশনারের কাছেও অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের নতুন করে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই আইনজীবী। তার দাবি, আইন অনুযায়ী যৌন নির্যাতনের শিকার কোনও ব্যক্তির পরিচয় বা নাম প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। সে ক্ষেত্রে একজন জনপ্রতিনিধি হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায়ের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল।
নির্বাচনের ফলাফল নিয়েও এদিন মুখ খুললেন তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জী। তিনি বলেন, ‘ এবারে মানুষ কোথায় কোন বিধায়ক সেটা দেখে ভোট দেননি। মানুষ শুধু পদ্মফুল দেখে ভোট দিয়েছে। আর ৪ টে মুখকে মাথায় রেখে ভোট হয়েছে। সেগুলো হল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য। এই চারজনকে দেখেই মানুষ ভোট দিয়েছে।’
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের