নিজস্ব প্রতিনিধি, কলকাতা – ইতিমধ্যেই বাংলা ছেড়ে বিহারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার্স ফোর্ট উইলিয়ামে ৩ দিন ব্যাপী 'কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স'-এ যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রায় আড়াই ঘণ্টা ধরে সেখানে ছিলেন তিনি। তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন মোদি।
সূত্রের খবর, এদিন মোদির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ) জেনারেল অনিল চৌহান, সেনা, বায়ুসেনা, নৌসেনার প্রধান।
আগামী দু’বছরের সামরিক পরিকল্পনা, সীমান্ত পরিস্থিতি, যৌথ বাহিনীর ভবিষ্যৎ কৌশল, পূর্বাঞ্চলীয় সীমান্ত নিরাপত্তা, বাহিনীর সংস্কার, রূপান্তর, পরিবর্তন, তিন বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং পরিকাঠামোর আধুনিকীকরণ নিয়ে সেনা প্রধানদের সঙ্গে বৈঠক করেন মোদি। বৈঠক শেষে দুপুর ২ টো নাগাদ কলকাতা থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
উল্লেখ্য, নির্ধারিত সূচি মেনেই রবিবার অসম সফর সেরে বাংলায় আসেন প্রধানমন্ত্রী। দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা কর্মীরা। বিমানবন্দর থেকে তাঁর ২৪ গাড়ির কনভয় চলে যায় সোজা রাজভবনে। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মোদি রাজভবনে ও রাজনাথ সিং ফোর্ট উইলিয়ামে রাত্রিবাস করেন।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা