নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজোর মুখে শহরের বুকে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। দুপুরে আনোয়ার শাহ রোডের একটি হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ হঠাৎই আনোয়ার শাহ রোডের একটি হোটেলে আগুন লাগে। হোটেলের ছাদের অংশে আগুন লেগে যায়। হোটেলের নীচে ফ্ল্যাট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল বাহিনী।
অগ্নিকাণ্ডের সময় হোটেলে কেউ আটকে পড়েছে কিনা তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। যদিও আগুন লাগার কারণ বা উৎস কোনোটাই এখনও পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।
দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের