নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - আনন্দপুরের অগ্নিকাণ্ডে স্বজনহারা হয়েছে একাধিক পরিবার। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। আর এই দুর্ঘটনায় রহস্যজনকভাবে নিখোঁজ একই গ্রামের তিন তরতাজা যুবক। আর যার জেরে পিংলার মালিগেড়িয়া গ্রামে নেমে এসেছে শোক, উৎকণ্ঠা আর অনিশ্চয়তার গভীর ছায়া।
আনন্দপুরের অগ্নিকাণ্ডে পিংলা ব্লকের মালিগেড়িয়া গ্রামের বাসিন্দা কৃষ্ণেন্দু ধাড়া, অনুপ প্রধান ও বিশ্বজিৎ সাউ এই তিন তরুণ এখনও নিখোঁজ। আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর থেকেই তাদের কোনও খোঁজ মেলেনি। আগুনে সবকিছু ভস্মীভূত হয়ে যাওয়ায় দেহ শনাক্ত করাও কার্যত অসম্ভব হয়ে পড়েছে। নিখোঁজ তিন যুবকের পরিচয় নিশ্চিত করতে বারুইপুর হাসপাতালে ডিএনএ পরীক্ষার জন্য ডাকা হয় তাদের বাবাদের।
নমুনা দিয়ে বাড়ি ফিরেই কার্যত কান্নায় ভেঙে পড়ে পরিবার। পরিবারগুলির অভিযোগ, ঘটনার পর থেকে কোনো পরিবারগুলির অভিযোগ, ঘটনার এতদিন পরেও স্থানীয় কোনও রাজনৈতিক নেতা কিংবা সামাজিক সংগঠনের তরফে তাদের পাশে দাঁড়ায়নি বা তাদের সঙ্গে যোগাযোগ করেনি। শুধু থানা থেকেই খোঁজ নেওয়া হয়েছিল।
স্থানীয় বাসিন্দাদের দাবি, যারা চলে গেল তাদের পরিবার কিভাবে চলবে? সরকার যদি পরিবারকে কোন রকম ভাবে সাহায্য করে তাহলে তাদের পরিবারটা ঠিক ভাবে চলতে পারে। একদিকে প্রিয়জনের খোঁজ না পাওয়ার যন্ত্রণা, অন্যদিকে ভবিষ্যৎ জীবনের অনিশ্চয়তা। দুয়ের মাঝে এখন ডিএনএ রিপোর্টের দিকে তাকিয়ে পরিবারের সদস্যরা।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের