697b4b65a8644_image - 2026-01-29T065823.493
জানুয়ারী ২৯, ২০২৬ বিকাল ০৫:২৮ IST

আনন্দপুর অগ্নিকাণ্ডে নয়া মোড় , ঘটনায় দমকল-ফরেনসিকের প্রাথমিক রিপোর্ট পেশ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রবিবার গভীর রাতে আনন্দপুরে যে আগুন লেগেছিল, তা শুধু দুটি কারখানাকে সম্পূর্ণ রুপে ভস্মীভূত করে দিয়েছিল। চার দিন পেরিয়েও স্তূপ হয়ে থাকা ধ্বংসাবশেষের নিচে এখনও খোঁজ চলছে নিখোঁজ মানুষদের। এর মধ্যেই সামনে এল অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট, যা পুরো ঘটনার দায়ভার ঘুরিয়ে দিল অন্যদিকে।

আনন্দপুরের মোমো কারখানা ও সংলগ্ন ডেকরেটার্সের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের। নিখোঁজ রয়েছেন আরও ২৭ জন। চারপাশে ছড়িয়ে রয়েছে পোড়া লোহা, ভাঙা দেওয়াল আর ছিন্নভিন্ন জীবনের চিহ্ন। তার মাঝেই দেহাংশ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। এই ভয়াবহ অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে শুরু থেকেই চলছিল জল্পনা।  

ঘটনার পর গ্রেফতার হওয়া ডেকরেটার্সের মালিক গঙ্গাধর দাস দাবি করেছিলেন, আগুনের সূত্রপাত নাকি পাশের মোমো কারখানা থেকেই। তবে দমকল ও ফরেনসিকের যৌথ প্রাথমিক রিপোর্ট সেই দাবি নাকচ করে দিয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী, আগুনের প্রথম সূত্রপাত ঘটে ডেকরেটার্সের গোডাউনের তিনতলায়। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা গোডাউন ও সংলগ্ন মোমো কারখানায়।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, প্রায় ৩৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে ছিল ওই দুটি স্থাপনা। যার মধ্যে মাত্র ৮ হাজার বর্গফুট জুড়ে ছিল মোমো কারখানা, বাকি বিশাল অংশজুড়ে ডেকরেটার্সের কাজ চলত বলেই দাবি তদন্তকারীদের। রবিবার ভোর প্রায় ৩টে নাগাদ এলাকার মানুষ প্রথম আগুনের লেলিহান শিখা দেখতে পান। দমকলের ১২টি ইঞ্জিন প্রায় দুদিনের টানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে দমকল বিভাগ। ঘটনাস্থলে গিয়ে ফরেনসিক দল একাধিক নমুনা সংগ্রহ করে এবং চার দিনের মাথায় সেই প্রাথমিক রিপোর্ট পুলিশের কাছে জমা দেওয়া হয়।

আরও পড়ুন

বাংলায় শুরু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’, প্রথম দফায় সুবিধা পেল ১৮০০ পরিবার
জুলাই ২১, ২০২৬

বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’

হুকিং রুখতে বিশেষ প্রযুক্তির হাতিয়ার , ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ চালু করলেন শুভেন্দু
জুলাই ২১, ২০২৬

পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী

এই তৃণমূল আরও বড় আকার ধারণ করবে , শহীদ দিবসের মঞ্চ থেকে হুঙ্কার অনুব্রতের
জুলাই ২১, ২০২৬

সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল

ইন্ডিয়া জোটকে সঙ্গে নিয়েই বিজেপির বিরুদ্ধে লড়াই করব , শহীদ দিবসের মঞ্চে বড় বার্তা মমতার
জুলাই ২১, ২০২৬

বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার

এদের বালিশ চাটা বা বিসি বলে ডাকবেন , দল বদলুদের বেনজির আক্রমণ অভিষেকের
জুলাই ২১, ২০২৬

২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক

শিবির বদলের জল্পনায় ইতি , শহীদ দিবসের মঞ্চে মমতার পাশেই দেখা গেল রাজীব কুমারকে
জুলাই ২১, ২০২৬

শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে

কমিশনের রিপোর্ট চেপে রাখা হয়েছিল কেন?, শহীদ দিবসের মঞ্চ থেকে মমতাকে কাঠগড়ায় তুললেন ঋতব্রত
জুলাই ২১, ২০২৬

কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের

২১ জুলাইয়ের মঞ্চেই মমতা-কল্যাণের প্রকাশ্যে বাকবিতণ্ডা, মাঝপথেই মঞ্চ ছাড়লেন সাংসদ
জুলাই ২১, ২০২৬

শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব

একমাস সময় দিচ্ছি একটাও ডিম মাথায় পড়বে না , মমতাকে আল্টিমেটাম মদনের
জুলাই ২১, ২০২৬

সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র

উস্কানিমূলক মন্তব্যের মামলায় স্বস্তি মহুয়া মৈত্রের , অন্তর্বর্তী রক্ষাকবচ হাইকোর্টের
জুলাই ২১, ২০২৬

আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ

বিনামূল্যে বাস পরিষেবায় আপত্তি মহিলাদের! বিকল্প ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রীর
জুলাই ২১, ২০২৬

সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন

আদালতের নির্দেশের পরেও এরম কেন?, কালীঘাট তৃণমূলের মঞ্চ ভাঙচুরের অভিযোগে কড়া পদক্ষেপ হাইকোর্টের
জুলাই ২১, ২০২৬

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের

গো-হত্যা নিষিদ্ধ , বাঘ-সিংহকে ৩ বেলা মটন খাওয়াতে গিয়ে ভয়াবহ দশা আলিপুর চিড়িয়াখানার
জুলাই ২১, ২০২৬

কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ

সরকারি প্রকল্পের নামে টাকা তোলার অভিযোগ , রাজ্যজুড়ে ইডির অভিযান
জুলাই ২১, ২০২৬

রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি

একুশে জুলাইয়ে ভাঙনের ছাপ , শহরজুড়ে তিন মঞ্চকে ঘিরে বিভ্রান্ত কর্মীরা
জুলাই ২১, ২০২৬

কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের