নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূলের অন্দরে বিদ্রোহ, নেতৃত্ব নিয়ে প্রশ্ন আর সাংগঠনিক ভাঙনের আবহে বড়সড় রদবদলের পথে হাঁটলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহাল থাকলেও তার দায়িত্ব ভাগ করে দেওয়া হল দুই প্রবীণ সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেনের সঙ্গে। পাশাপাশি রাজ্য নেতৃত্বেও আনা হল একাধিক পরিবর্তন।
শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অনুষ্ঠিত জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহাল থাকলেও তাকে সহযোগিতা করতে যুগ্ম জাতীয় সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেনকে। ফলে দলের জাতীয় স্তরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এবার আরও সমন্বিত নেতৃত্বের ইঙ্গিত মিলছে।
অন্যদিকে দীর্ঘদিনের রাজ্য সভাপতি সুব্রত বক্সির পরিবর্তে সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সুব্রত বক্সিকে অব্যাহতি দেওয়া হলেও তিনি জাতীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি হিসেবে দলের সঙ্গে যুক্ত থাকবেন। এছাড়াও, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর এবং নয়না ব্যানার্জীকে রাজ্য সহ সভাপতি করা হয়েছে। রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বাবর আলি, পুলক রায়, অসীমা পাত্র, অরূপ বিশ্বাস এবং রাজীব বন্দ্যোপাধ্যায়।
অপরদিকে, যুব তৃণমূল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সায়নী ঘোষকে। যুব তৃণমূলের সাধারণ সম্পাদক মধুরিমা ঠাকুর। মহিলা তৃণমূলের সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন মালা রায়। তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি মলয় ঘটক। হকার সংগঠনের সভাপতি মদন মিত্র। কৃষক সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে বেচারাম মান্নাকে। খেত মজদুর সংগঠনের দায়িত্ব পূর্ণেন্দু বসু।
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের