নিজস্ব প্রতিনিধি, নদীয়া - বিশ্ব পরিবেশ দিবসে কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে কৃষি গবেষণাকে মাঠে পৌঁছে দেওয়ার বার্তা দিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কৃষির উন্নয়ন নিয়ে একাধিক মন্তব্য করার পাশাপাশি টলিউডের প্রযোজক স্বরূপ বিশ্বাস গ্রেফতারি প্রসঙ্গেও তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।
শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে কল্যাণীর হরিণঘাটা কৃষি বিশ্ববিদ্যালয়ে পৌঁছন সুকান্ত মজুমদার। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি কৃষি বিভাগের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন। তাঁর কথায়, ভারতবর্ষের কৃষিকে আরও উন্নত করার জন্য কেন্দ্রের কৃষি মন্ত্রকের তরফে একাধিক প্রকল্প চালানো হচ্ছে। তাঁর বক্তব্য, গবেষণা শুধুমাত্র ল্যাবরেটরির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। ‘ল্যাব টু ল্যান্ড’ নীতিতে সেই প্রযুক্তিকে মাঠে ও কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, “মাঠে নামতে হবে। যে প্রযুক্তি শুধু ল্যাবে পড়ে থাকে, তার কোনও মূল্য নেই। সেই প্রযুক্তিকে মাটিতে ও কৃষকদের কাছে নিয়ে যেতে হবে।”

এদিন রাজ্যের পূর্বতন সরকারের ভূমিকাও তুলে ধরেন তিনি। সুকান্তর দাবি, এতদিন এমন একটি সরকার ছিল যারা সবসময় কেন্দ্র সরকারের সঙ্গে সংঘাতের মানসিকতা নিয়ে চলত। অথচ দেশের বহু রাজ্যে ভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেও কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হয়। তাঁর কথায়, “মনে হতো যেন পাকিস্তান আর ভারতের যুদ্ধ চলছে। এখন ডাবল ইঞ্জিন সরকার হয়েছে। স্বাভাবিকভাবেই একের পর এক সমস্যার সমাধান হবে।”
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টলিউডের প্রযোজক স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এর বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ ছিল এবং এখনও বিভিন্ন অভিযোগ সামনে আসছে। তৃণমূল সরকার ক্ষমতায় থাকায় সেই অভিযোগগুলিকে গুরুত্ব দেওয়া হয়নি। কে কাজ পাবে, সেটাও নাকি উনিই ঠিক করতেন। কেউ বিরোধিতা করলে কাজ পেত না। এতদিন যারা দাদাগিরি করেছে, কেউ ছাড় পাবে না। যারা অন্যায় করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্বরূপ বিশ্বাস প্রসঙ্গে কড়া সুরে সুকান্ত মজুমদার বলেন, “দুই ভাই মিলে নানা অন্যায় করেছে। দাদার নাম নিয়ে ভাই মস্তানি মারত। এখন সব অন্যায়ের হিসাব হবে। এতদিন মানুষ ভয়ে মুখ খুলতে পারত না। এখন সাহস পেয়েছে।”
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের