নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনে ভরাডুবির ধাক্কা সামলানোর আগেই তৃণমূলের দুর্গে আরও এক বড় ফাটল। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি জানিয়ে দিলেন, বর্তমান পরিস্থিতিতে আর মেয়রের চেয়ারের মর্যাদা রক্ষা করা তার পক্ষে সম্ভব নয়।
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কলকাতা পুরসভাকে ঘিরে অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছিল। একের পর এক কাউন্সিলর ও পদাধিকারীর পদত্যাগ, দলীয় ভাঙন এবং প্রশাসনিক অস্থিরতার মাঝে বারবার শোনা যাচ্ছিল ফিরহাদ হাকিম মেয়র পদ ছাড়তে পারেন। অবশেষে সেই জল্পনাই সত্যি হল শুক্রবার।
পদত্যাগের পর আবেগঘন বার্তায় ফিরহাদ বলেন, ' ফিরহাদ হাকিম কেউ নয়। যে চেয়ারটায় প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা বসেছেন তার একটা সম্মান আছে। মানুষ প্রচুর যারা আসতেন, তাদের রিলিফ দেওয়ার কাজ করেছি। এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই সেই চেয়ারটাকে অবমাননা করতে পারি না।'
তিনি আরও বলেন, ' চেয়ার ধরে বসে থাকব, অথচ ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তাই আমি ঠিক করেছি। ইস্তফা দিলাম। আগামিদিনে যারা পুরসভা চালাবেন, তারা আমার থেকেও হয়তো ভালো কাজ করবেন। হয়তো লোকে আমাকে ব্যঙ্গ করবেন, সমালোচনা করবেন। কিন্তু স্বচ্ছভাবে পুরসভা চালিয়ে মানুষকে পরিষেবা দেওয়া সহজ কাজ নয়।'
অভিষেকের মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর
বিধানসভায় তৃণমূলের অন্দরকলহ চরমে
কল্যাণের পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
২৯ জুলাই ইডির দফতরে ডাকা হয়েছে স্বয়ং মদন মিত্রকে
ইডি দফতরে হাজিরার জন্য কিছুটা সময় চেয়েছে শুভাশীষ চক্রবর্তী
২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন মন্ত্রী
দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
অগস্টে টাকা পাওয়ার সম্ভাবনা কতটা তা জানুন
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের