নিজস্ব প্রতিনিধি, কলকাতা – রাত পোহালেই ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। এর আগে প্রজাতন্ত্র দিবসে মাছ-মাংস অর্থাৎ, কোনও আমিষ খাবার বিক্রি করা যাবে না বিজেপিশাসিত রাজ্য ওড়িশায়। জেলাশাসকের নির্দেশিকা জারির পরই তুঙ্গে বিতর্ক। “প্রজাতন্ত্র দিবস ধর্মীয় উৎসব হয়ে গেল?” কটাক্ষ তৃণমূলের।
এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূলের কটাক্ষ, “কবে থেকে সাধারণতন্ত্র দিবস ধর্মীয় উৎসব হয়ে গেল সেখানে আমিষ খাবার রাখাই যাবে না? বিআর আম্বেদকরের সংবিধান ভারতবাসীকে ইচ্ছেমতো খাওয়া, পরা, পছন্দের ভাষায় কথা বলার স্বাধীনতা দেয়। সংবিধান অনুযায়ী এই দেশ সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক। আম্বেদকরকে দেশবাসী ভালোবাসে, পুজো করে। বিজেপি কি এমন পরিবর্তন বাংলার উপরও চাপিয়ে দিতে চাইছে? জনতা! সাবধান হোন।“
উল্লেখ্য, ওড়িশার কোরাপুট জেলায় আমিষ খাবার বিক্রির নিষেধাজ্ঞা জারি করেছেন জেলাশাসক মনোজ সত্যবন মহাজন। নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ২৬ জানুয়ারি ৭৭তম প্রজাতন্ত্র দিবসে কোরাপুটে মাছ, মাংস, ডিম এবং অন্য আমিষ খাবার বিক্রি নিষিদ্ধ করতে হবে। যারা এই নির্দেশিকা মানবে না, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
ইতিমধ্যেই এই নিয়ে কোরাপুটের প্রত্যেক তহশিলদার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার ও অন্যান্য সরকারি আধিকারিকদের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। আপাতত ওড়িশার শুধু একটি জেলাতে আমিষ খাবারের ওপরে এক দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্য জেলাগুলিতে এই ধরণের নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা, তা জানা যায়নি।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের