নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীসভাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল আমডাঙায়। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিশৃঙ্খলার মুখে পড়লেন তৃণমূলের বর্তমান বিধায়ক রফিকুর রহমান। অভিযোগ, দলের একাংশ কর্মী তার হাত থেকে মাইক কেড়ে নেয় এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অস্বস্তি বেড়েছে।
আসন্ন নির্বাচনে আমডাঙা কেন্দ্র থেকে টিকিট পাননি তিনবারের বিধায়ক রফিকুর রহমান। তার বদলে তৃণমূল কংগ্রেস প্রার্থী করা হয়েছে কাসেম সিদ্দিকীকে। সেই প্রেক্ষিতেই দলীয় কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে উন্নয়নের খতিয়ান তুলে ধরছিলেন রফিকুর রহমান। সেই সময় প্রার্থীর অনুগামীদের একাংশ মাইক কেড়ে নেন বলে অভিযোগ ওঠে। এমনকি তাকে ধাক্কাধাক্কিও করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এর জেরে সভাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই এলাকায় ক্ষোভ দেখা যায় রফিকুর রহমানের অনুগামীদের মধ্যে। এর আগেও আমডাঙা-কাকিনাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছিল। বহু স্থানীয় নেতা ও কর্মী নতুন প্রার্থীকে মানতে নারাজ বলেও প্রকাশ্যে জানিয়েছিলেন।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের