নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বি টাউনে আজ খুশির জোয়ার। বলিউডের গর্ব শাহরুখ খানের ৬০তম জন্মদিন। সকাল থেকেই ভীষণই ব্যস্ত বাদশা। অনুরাগী সহ তারকাদের থেকে শুভেচ্ছাবার্তা পেতে পেতে প্রায় ক্লান্ত হওয়ার মত অবস্থা। বলিউডের উৎসবের দিনগুলির মধ্যে অন্যতম সেরা ২রা নভেম্বর। বাদশার বিশেষ দিনে তাকে শুভেচ্ছাবার্তা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় শাহরুখকে ভাই সম্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন , "আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় ছায়াছবি তোমার অবদানে আরও সমৃদ্ধ হোক। তোমার চলার পথ আরও বিস্তৃত হোক।" দীর্ঘদিনের ঘনিষ্ঠতার জেরেই শাহরুখকে ভাইয়ের আখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত অনুরাগীরা।
উল্লেখ্য , কয়েকদিন আগে কিং ছবির শুটিংয়ের সময় চোট পান শাহরুখ খান। সেই সময়ও ভাইয়ের উদ্দেশ্যে উদ্বেগ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন মুখ্যমন্ত্রী। রাখি উৎসবে রাখি পড়িয়েছিলেন শাহরুখকে। এছাড়া দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সম্পর্কের জেরেও মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিচয় তার। ২০১৯ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানে কলকাতায় উপস্থিত ছিলেন বাদশা। সেইসুত্রেও অভিনেতার। সঙ্গে পরিচিতি গভীর হয়েছে মুখ্যমন্ত্রীর।
ছবি নিয়ে ভীষণই আশাবাদী অনির্বাণ
ফের পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ
সারাজীবন ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবেন ইরফান
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
রবিবার ফের বৈঠকে বসেন অভিনেতারা
৯২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা
৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন আশা ভোঁসলে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন