নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - জঙ্গলমহলে মানুষ ও হাতির সংঘাত নতুন নয়।তবে আম ও কাঁঠালের মরসুমে সেই সমস্যা যেন আরও প্রকট হয়ে উঠেছে।পাকা ফলের গন্ধে আকৃষ্ট হয়ে ঝাড়গ্রামের পুকুরিয়া গ্রামে ঢুকে পড়ে দাঁতাল হাতির একটি দল।রাতভর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়িঘর , ফসলের জমি ও গবাদি পশু। ঘটনার পর বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার গভীর রাতে পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি হাতির দল পুকুরিয়া গ্রামে প্রবেশ করে। গ্রামবাসীদের দাবি, বাড়িতে মজুত থাকা পাকা আম ও কাঁঠালের গন্ধেই হাতিগুলি লোকালয়ে চলে আসে।এরপর একের পর এক বাড়িতে ঢুকে খাদ্যসামগ্রী নষ্ট করার পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালায় তারা।আতঙ্কে বহু পরিবার রাতের অন্ধকারেই ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।হাতির হানার খবর বন দফতরে জানানো হলেও দ্রুত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।ফলে দীর্ঘ সময় ধরে গ্রামে তাণ্ডব চালায় হাতির দল।ভোরের দিকে হাতিগুলি জঙ্গলে ফিরে গেলেও ততক্ষণে একাধিক বাড়িঘর ও কৃষিজমির ক্ষতি হয়ে যায়।শুক্রবার সকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি , ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে হাতির হানা রুখতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
ঘটনা প্রসঙ্গে বিক্ষোভকারী রথীন মাহাতো বলেন, 'আমরা এখানের নিরাপত্তা চাইছি।এখানে হাতির হানা রুখতে যা যা করার সেইসব পদক্ষেপ যেন নেওয়া হয়।এর আগের যে ম্যাডাম ছিলেন উনি অনেক সহযোগিতা করতেন।এখন বর্তমানে যে আছে সে কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখেনা।আমরা অষ্টম প্রহরে একটা নাইটের জন্য তার কাছে আবেদন করেছিলাম।ভেবেছিলাম সে সহযোগিতা করবে।কিন্তু কোনো ব্যবস্থা হয়নি।অষ্টম প্রহরের বেদির পাশের দরজা ও এডবেস্টর ভেঙে দিয়েছে।পাশে ১০০ মিটার দূরে থাকা ধানকোটা মেশিনঘর ভেঙেছে।কালকে একটা ঘর ভেঙে গৃহপালিত পশুকে মেরেছে।আমরা চাইছি এইমুহূর্তে উপযুক্ত সুরক্ষা।মানুষ যেন রাতে শান্তিতে ঘুমোতে পারে সেই ব্যবস্থা যেন করা হয়'।
স্থানীয় বাসিন্দা গান্ধারী মাহাতো বলেন,'এখানে প্রতিদিন ৩ বার করে হাতির হানা দেখা যায়।আমাদের অবরোধের একটাই কারণ আমরা নিরাপত্তা চাইছি হাতির উপদ্রব থেকে।আমরা ওপরমহলে লিখিত দেওয়া সত্ত্বেও কোনো সাহায্য করা হয়নি।আমাদের গ্রাম থেকে গতবছরে একজন পুরুষকে টেনে নিয়ে গিয়ে মেরে দিয়েছে হাতিরা।তারপরেও সরকারের কোনো টনক নড়েনি'।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের