নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাজ্যের পালাবদলের পর থেকেই আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পে স্বচ্ছতা ফেরানোর কথা বলেছে নতুন সরকার।দুর্নীতি ও কাটমানির বিরুদ্ধে কড়া বার্তাও দেওয়া হয়েছে বারবার।সেই আবহেই কোচবিহারের নাটাবাড়িতে আবাস যোজনার নামে নেওয়া টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীদের একাংশ।পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের পানিশালা অঞ্চলের ১৮৮ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য সুনন্দা রায় সরকার এবং তার স্বামী চিরঞ্জিত সরকারকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।অভিযোগ,আবাস যোজনার নামে নেওয়া তথাকথিত "কার্ড মানির" টাকা তারা সংশ্লিষ্ট উপভোক্তাদের হাতে হাতে ফিরিয়ে দেন।টাকা ফেরতের বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ পঞ্চায়েত সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন।বিক্ষোভ চলাকালীন তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।আবাস যোজনার নামে টাকা নেওয়ার অভিযোগ এবং পরে সেই টাকা ফেরত দেওয়ার ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়।তবে অভিযোগের সত্যতা এবং ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।বিষয়টি নিয়ে প্রশাসনিকভাবে কোনও তদন্ত শুরু হয়েছে কিনা তাও স্পষ্ট নয়।ফলে পুরো ঘটনাকে ঘিরে ধোঁয়াশা এখনও কাটেনি।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা শ্যামল বর্মন বলেন,'ঘরের টাকা ফেরত পেলাম।৫০০০ টাকা দিয়েছিলাম।চিরঞ্জিত পঞ্চায়েত টাকাটি দিলো'। মিনতি রায় বলেন,'ঘর পাওয়ার জন্য আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। পঞ্চায়েতের হাতে মোট ৭ হাজার টাকা দিয়েছিলাম।সেই টাকা ফেরত পেয়ে গেলাম'।
পঞ্চায়েত সদস্যার স্বামী চিরঞ্জিত সরকার বলেন,'সরকারি ঘর পাওয়ার পর পার্টির ফান্ড বা দলের তহবিলের জন্য কিছু লোক স্বেচ্ছায় নিজেদের ইচ্ছেমতো টাকা দিয়েছিলেন।কাউকে জোরজবরদস্তি বা কোনো চাপ দিয়ে এই টাকা নেওয়া হয়নি।এখন সুবিধাভোগীরা সেই টাকা ফেরত চাওয়ায় আমরা সেগুলো বুঝিয়ে দিচ্ছি।আমি একজন স্থানীয় বাসিন্দা ও দলের কর্মী হিসেবেই কাজটা করছি'।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের