নিউজ ডেস্ক - বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর আরও একটি সুখবর পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। দীর্ঘদিনের আক্ষেপ কাটিয়ে অবশেষে আমেরিকায় আসার অনুমতি পেয়েছেন তাঁর মা আনা কান্দিদা ইভোরা। প্রশাসনিক জটিলতার কারণে এতদিন বিশ্বকাপের মঞ্চে ছেলের খেলা সামনে থেকে দেখতে পারেননি তিনি। তবে বিশেষ উদ্যোগে সেই বাধা দূর হয়েছে। ফলে শীঘ্রই মা-ছেলের আবেগঘন সাক্ষাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
স্পেনের বিরুদ্ধে ঐতিহাসিক পারফরম্যান্সের পর ভোজিনহা জানিয়েছিলেন, বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করাই তাঁর জীবনের সবচেয়ে বড় অর্জন। তবে সেই বিশেষ মুহূর্তে আর্থিক কারণে মাকে পাশে না পাওয়ার আক্ষেপ রয়ে গিয়েছে। তাঁর সেই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সক্রিয় হয় মার্কিন প্রশাসন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ভোজিনহার মায়ের ভিসা আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়। কেপ ভার্দের নাগরিকদের ক্ষেত্রে কিছু কঠোর নিয়ম কার্যকর রয়েছে। তবে এই ক্ষেত্রে ব্যতিক্রমী ব্যবস্থা গ্রহণ করা হয়। এমনকি ভ্রমণ সংক্রান্ত একাধিক আনুষ্ঠানিক প্রক্রিয়াও সহজ করা হয়েছে। ইতিমধ্যেই তাঁর আমেরিকা সফরের প্রস্তুতি শুরু হয়েছে। খুব শীঘ্রই তিনি বিশ্বকাপের ভেন্যুতেও পৌঁছতে পারেন।
এদিকে মাঠের পারফরম্যান্সে ভোজিনহা এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্পেনের বিরুদ্ধে ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করেছিলেন তিনি। বারবার প্রতিপক্ষের আক্রমণ ব্যর্থ করে দেন। অভিজ্ঞ এই গোলরক্ষকের হাত ধরেই গুরুত্বপূর্ণ ফল পেয়েছিল কেপ ভার্দে। সেই ম্যাচের পর থেকেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সামাজিক মাধ্যমেও তাঁর জনপ্রিয়তা কয়েকগুণ বেড়েছে। এবার মায়ের আমেরিকা সফরের খবর সামনে আসায় ভোজিনহার বিশ্বকাপ-গল্পে যোগ হয়েছে নতুন এক আবেগঘন অধ্যায়।
৪০ বছর বয়সে বিশ্বকাপের মঞ্চে নায়ক হয়ে ওঠা ভোজিনহার কাছে আগামী ম্যাচ আরও বিশেষ হয়ে উঠতে চলেছে। কারণ মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতেও থাকবে বিশেষ আবেগ। সেখানে বসে তাঁর স্বপ্নপূরণের সাক্ষী থাকতে পারেন সেই মানুষটি, যাঁর সমর্থন তাঁকে এতদূর পৌঁছে দিয়েছে।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের