নিজস্ব প্রতিনিধি , লাহোর - বিশ্বকাপ নিয়ে নাটকের শেষ নেই। পাকিস্তানের দাবি ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না। তাই আগেই শাস্তির কথা জানিয়েছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেই ভয়ে এবার নতুন নাটক শুরু করতে চলেছে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নাকি পাকিস্তান সরকারের। এমনই জানাচ্ছেন সালমান।
সূত্রের খবর, বিশ্বকাপ শুরুর আগেই বৈঠক হবে। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার দরুণ পাকিস্তানকে কী কী শাস্তি দেওয়া হবে, সেটাও নির্ধারিত হবে ওই বৈঠকেই। যদিও পিসিবির তরফ থেকে ম্যাচ বয়কট নিয়ে এখনও সরকারিভাবে আইসিসিকে কিছু জানানো হয়নি। কিন্তু পাক অধিনায়ক স্পষ্ট জানিয়েছেন, বিশ্বকাপ খেলা প্রসঙ্গে তাদের হাতে কিছুই নেই।
সালমান আলী আঘা বলেন, "আমরা অবশ্যই বিশ্বকাপে খেলতে যাব। কিন্তু সেটা আমাদের সিদ্ধান্ত নয়। আমাদের হাতে কিছুই নেই। আমাদের সরকার বা চেয়ারম্যান যে নির্দেশ দেবেন আমাদের সেটাই মানতে হবে। তারা যা বলবেন আমরা সেটাই করব।"
বিষয়টা খানিকটা বাংলাদেশের মত। খেলোয়াড়দের ইচ্ছাকে পাত্তাই দিচ্ছে না সেদেশের সরকার। বয়কটের ফলে কী শাস্তি পাবে পাকিস্তান তা এখনও স্পষ্ট নয়। তবে শাস্তি যে বড়সড় সে নিয়ে সন্দেহের অবকাশ নেই।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছিল , "জাতীয় নীতি নির্ধারণ করার স্বাধীনতা রয়েছে প্রত্যেক দেশের সরকারের। আমরা সেটা সম্মান করি। কিন্তু পাক বোর্ডের এই সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রভাব পড়বে তাদের নিজেদের ক্রিকেটেই।"
২২ গজের শত্রুতা ভুলে গভীর বন্ধুত্ব! কিউই তারকার ক্রিকেট বিদায়বেলায় মন ছুঁলেন বিরাট
আর ক্রিকেট খেলবেন না কেন্ উইলিয়ামসন
মিউনিখ থেকে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তি যশপাল রানা
মেক্সিকোর ২-০ গোলে জয়, বিশ্বকাপ শুরুর দিনেই মাঠ জুড়ে রেফারিং নিয়ে মহাবিতর্ক
ICC তালিকায় জোড়া ফরম্যাটে এক নম্বরে ভারত! এক ধাপ পিছিয়ে পাঁচে নামল পাকিস্তান
নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার! বিশ্বকাপের আগে ভিসা বিতর্কে মুখ খুললেন ট্রাম্প
সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে
পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও
চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।
শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...