নিজস্ব প্রতিনিধি , দিল্লি - আইএসএল নিয়ে সম্প্রচার জটও কেটে গেল। শেষমেষ চূড়ান্ত হয়ে গেল সম্প্রচারকারীদের নাম। ইন্ডিয়ান সুপার লিগের দায়িত্ব পেয়ে গেল ফ্যানকোড। যেখানে সাধারণত টাকার বিনিময়ে ম্যাচ দেখতে হয়।প্রোডাকশনের দায়িত্বে থাকছে কলকাতার সংস্থা ক্যালাইডোস্কোপ। ধীরে ধীরে সমস্ত জল্পনার অবসান হচ্ছে। তবে এবার দেখার বিষয় জনপ্রিয়তা আগের মত থাকবে কিনা।
ফ্যান কোড আইএসএল সম্প্রচার করবে সোনি স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বেঁধে। ফ্যান কোডের ডিজিটাল মাধ্যম আছে, সেখানে টিভি সম্প্রচারের জন্য থাকছে সোনি স্পোর্টস। বিগত কয়েক বছর ধরে দায়িত্বে থাকা জিওস্টার দৌড়ে থাকলেও সেই সত্ত্বা পায়নি তারা। এবিপি ডিজিটাল বা ইউরো স্পোর্টসের মতো সংস্থাও বিড করেছিল ঠিকই তবে লাভ হয়নি।
উল্লেখ্য , যে কোনও প্রোডাকশন সংস্থা ম্যাচ সম্প্রচারের জন্য আবেদন করতে পারতেন। যেমন কোনও সংস্থা যদি শুধুই ম্যাচ সম্প্রচারের জন্য কোনও চ্যানেল কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য প্রোডাকশন করতে চায়, তাহলে সেই সংস্থাও আবেদন করতে পারবে। প্রোডাকশনের কাজ হবে ম্যাচ সম্প্রচারের যাবতীয় দায়িত্ব পালন। অন্যদিকে সম্প্রচার করবে অন্য সংস্থা। ঠিক সেইভাবেই ক্যালাইডোস্কোপ ও ফ্যান কোডের যুগলবন্দীতে দেখা যাবে এই লিগ। প্রথম ম্যাচে মাঠে নামছে মোহনবাগান। আপাতত বেশিরভাগ জট কেটে যাওয়ায় লিগ নিয়ে তেমন কোনো অসুবিধে থাকছেনা।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের