নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - শীত মানেই খেলাধুলা। এইসময় সবরকম খেলার দিকে বাচ্চা থেকে বড় সকলের ঝোঁক থাকে অনেকটাই বেশি। এই সময়ই আয়োজিত একের পর এক টুর্নামেন্ট। ঠিক তেমনই শীত শেষে বাঁকুড়ায় আয়োজিত হল অভিষেক কাপ ফুটবল টুর্নামেন্ট।ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির নামেই নামাঙ্কিত এই টুর্নামেন্ট নিয়ে বাঁকুড়াবাসীর মধ্যে উত্তেজনা থাকে তুঙ্গে। এবারও তার অন্যথা হল না। রবিবার ছিল এই মেগা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

সূত্রের খবর , রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট আটটি দল অংশ নেয় এই ডে নাইট ফুটবল প্রতিযোগিতায়। যেখানে চারজন করে বিদেশি ফুটবলার থাকতে পারে একটি দলে। ফাইনালের দিন সকলের জন্য বিশেষ চমক দেয় তৃণমূল কংগ্রেস। প্রাক্তন ফুটবলারদের উপস্থিতিতেই অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। যেখানে মুখোমুখি হয় মার্বেল হাউস কোতলপুর ও শিবম একাদশ। ২-১ গোলে জয় পেয়ে টুর্নামেন্টে জয়লাভ করে শিবম একাদশ।

ফাইনালের দিন উপস্থিত ছিলেন প্রাক্তন ব্রাজিলিয়ান স্ট্রাইকার তথা সবুজ মেরুন প্রাণভোমরা জোসে র্যামিরেজ ব্যারেটো। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সৈয়দ রহিম নবি, গোলরক্ষক সন্দ্বীপ নন্দী। ফুটবলাররা ছাড়াও ছিলেন বাঁকুড়া জেলার সভাধিপতি অনুসুয়া রায় , রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা , ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। গোটা টুর্নামেন্ট নিয়েই সকলের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। তবে ফাইনালের দিন যেন গমগম করছিল গোটা মাঠ। মাঠে নেমেই পায়ের ভেল্কি দেখালেন প্রাক্তন ফুটবলার।

টুর্নামেন্টে উপস্থিত থেকে ব্যারেটো জানিয়েছেন , "ইন্দাসে এসে ভীষণই ভাল লাগছে। আমি মাঠে আসা ভীষণই পছন্দ করি। ফুটবল দেখতে পছন্দ করি। সবথেকে ভাল লাগছে যেভাবে ইন্দাসে ফুটবলের প্রচার হচ্ছে। সকলকেই দেখে মনে হল খুব উৎসাহিত। এই টুর্নামেন্ট উপভোগ করছে বাঁকুড়ার মানুষ। বাচ্চাদের মধ্যেও খেলার গুরুত্ববোধ জন্মাক এটাই চাই। ফুটবল আরও উন্নত হোক। সব জায়গায় ফুটবলের প্রচার হোক। আরও অনেক প্রতিভা উঠে আসুক। এইভাবেই ইন্দাসে ফুটবল ভালবাসা পাক।"

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের