নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইপ্যাক বিতর্ককে কেন্দ্র করে রাজ্য সরকার ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টানাপোড়েনের আবহেই কলকাতায় এলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। তিন দিনের সফরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সর্বোচ্চ আধিকারিকের এই উপস্থিতি রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা বাড়িয়েছে। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্তে ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাহুল নবীন।
শুক্রবারই সিজিও কমপ্লেক্সে রাজ্যের শীর্ষ ইডি আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন রাহুল নবীন। কলকাতায় যে সমস্ত ‘হাই প্রোফাইল’ মামলা বর্তমানে ইডির তদন্তাধীন রয়েছে, সেগুলির অগ্রগতি খতিয়ে দেখা হবে এই বৈঠকে। কোন মামলার তদন্ত কতদূর এগিয়েছে, কোথায় কী জটিলতা রয়েছে সেসব বিষয়েই বিস্তারিত রিপোর্ট পেশ করবেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
বৈঠকে আইপ্যাক সংক্রান্ত বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে বলে খবর। আইপ্যাক ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে ইডির সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে কেন্দ্রীয় সংস্থার ডিরেক্টরের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সিজিও কমপ্লেক্সে সমস্ত ইডি আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবারই দিল্লিতে ফিরে যাওয়ার কথা রাহুল নবীনের।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের