নিজস্ব প্রতিনিধি , মুম্বই - জলি এলএলবি নিয়ে আইনি বিতর্ক নতুন নয়। শুরু থেকেই এই ছবির বিরুদ্ধে দেশের প্রশাসন ব্যবস্থাকে অপমানের অভিযোগ উঠে। শুধু তাই নয়, আইনজীবীদের কাজকেও সম্পূর্ণ ভিন্নভাবে দেখানোর মত অভিযোগও উঠেছে ছবি নিয়ে। অথচ , অক্ষয় কুমার অভিনীত এই জলি এলএলবি ফ্র্যাঞ্চাইজি ভীষণই লুপে নিয়েছেন দর্শকরা। এবার ছবির তৃতীয় সংস্করণ নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। আদৌ ছবিটি মুক্তি পাবে কিনা, সেই নিয়ে রীতিমত শোরগোল শুরু হয়ে যায় বলিউডে। অবশেষে মুক্তি পেতে চলেছে এই ছবি।
আইনি জট কাটিয়ে অবশেষে বড় পর্দায় আসতে চলেছে জলি এলএলবি ৩। জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার রিলিজ আটকাতে একের পর এক শহরে দায়ের হয় মামলা। এবার মুক্তির প্রাক্কালে এই ছবিকে সবুজ সংকেত দিয়ে সব গুজব উড়িয়ে দিয়েছে এলাহাবাদ হাই কোর্ট। সঙ্গীতা চন্দ্র ও ব্রিজ রাজ সিংয়ের ডিভিশন বেঞ্চ ‘জলি এলএলবি ৩’-এর টিজার, ট্রেলার দেখেছে। এরপরই ছবি মুক্তুতে সিলমোহর দিয়েছে। কারণ , ট্রেলার সহ গানের কোনো অংশ দেখেই মনে হয়নি যে দেশের প্রশাসন ব্যবস্থা বা আইনজীবীদের কোনরকম অপমান করা হয়েছে। তাই অনায়াসেই এই ছবি বড় পর্দায় আসতে পারে।
গতবার এই ছবির শুটিং বন্ধের আর্জি জানিয়ে আজমেঢ় আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেখানকার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান সিং রাঠোর। সম্প্রতি আবার ‘জলিএলএলবি ৩’-এর বিরুদ্ধে পিটিশন দাখিল করেন পুণের আইনজীবী ওয়াজেদ রহিম খান। এবার মামলাকারীর অভিযোগ , ইতিমধ্যেই ছবির অংশগুলি বিভিন্ন আইনজীবীর মন গভীরভাবে প্রভাব ফেলেছে। তবে সেসব মামলা একেবারেই খারিজ করে দিল আদালত।
উল্লেখ্য , ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে জলি এলএলবি ৩ এর প্রথম ঝলক। দেখার পরই হাসিতে ফেটে পড়েছেন দর্শকরা। এবার অক্ষয়ের বিপরীতে দিয়েছেন আরশাদ ওয়ারসি। বিচারক ত্রিপাঠির চরিত্রে রয়েছেন সৌরভ শুক্লা। টিজার দেখে এতটা পরিষ্কার যে ফের বড় ধামাকা নিয়ে আসতে চলেছে জলি এলএলবি ৩।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের