নিজস্ব প্রতিনিধি, কলকাতা :
ঘরোয়া ফুটবল মরসুম শেষ হতেই ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ সূচি নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। আগামী মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) কবে শুরু হবে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার সময়সূচি কী হবে, তা নিয়ে ফুটবল মহলে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে আগামী মরসুমের খসড়া ক্রীড়াসূচি প্রকাশ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
টুর্নামেন্টগুলির স্থায়িত্ব এবং সময়সূচি নিয়ে দীর্ঘদিন ধরেই ধোঁয়াশা ছিল। ফলে বিভিন্ন ক্লাবও ভবিষ্যৎ পরিকল্পনা করতে সমস্যার মুখে পড়ছিল। সেই পরিস্থিতিতে স্বস্তির খবর এনে সম্ভাব্য ক্যালেন্ডার প্রকাশ করেছে ফেডারেশন। খসড়া সূচি অনুযায়ী, আগামী মরসুমে পূর্ণাঙ্গ রূপেই আয়োজিত হবে আইএসএল। পাশাপাশি ফেডারেশন কাপ-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাকেও ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এআইএফএফের প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে আইএসএলের নতুন মরসুম। দেশের শীর্ষ ফুটবল লিগ চলবে ২০২৭ সালের ১১ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ প্রায় সাড়ে সাত মাস ধরে চলবে এই প্রতিযোগিতা। আইএসএল শেষ হওয়ার পর ২০ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ফেডারেশন কাপের। টুর্নামেন্টটি চলবে ১০ মে পর্যন্ত।
এ ছাড়াও, ইন্ডিয়ান ফুটবল লিগ (আইএফএল) শুরু হওয়ার সম্ভাব্য দিন ৯ অক্টোবর। এই প্রতিযোগিতা চলবে ২০২৭ সালের ১৪ মার্চ পর্যন্ত। অন্যদিকে, মহিলাদের জাতীয় ফুটবল লিগ শুরু হবে ৩ সেপ্টেম্বর এবং চলবে ২০২৭ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত।
বর্ষা-পরবর্তী সময় থেকে গ্রীষ্মের শুরু পর্যন্ত দেশের ফুটবলকে ব্যস্ত রাখার লক্ষ্যেই এই বিস্তৃত ক্যালেন্ডার তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
এ প্রসঙ্গে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেন, “অনিশ্চয়তা ও নানা জল্পনার মধ্যেও আগামী মরসুমে প্রত্যাশিত ভাবেই আইএসএল অনুষ্ঠিত হবে। ফেডারেশনের সম্ভাব্য ফুটবল ক্যালেন্ডারেও প্রয়োজনীয় সময় বরাদ্দ রাখা হয়েছে।”
ফেডারেশন প্রধানের এই আশ্বাসের পর এখন খসড়া সূচির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছেন দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী। নতুন মরসুমে ভারতীয় ফুটবলের ব্যস্ত সূচি ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের