নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - ফের চাঞ্চল্য ছড়াল দেশের অন্যতম প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে। হস্টেলের নিচ থেকে উদ্ধার হল এক পড়ুয়ার রক্তাক্ত দেহ, পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরপর ছাত্রমৃত্যুর ঘটনায় ফের প্রশ্নের মুখে ক্যাম্পাসের নিরাপত্তা ও মানসিক সহায়তা ব্যবস্থা।
সূত্রের খবর, মৃত পড়ুয়ার নাম জয়বীর সিংহ ডোডিয়া বয়স ২১ বছর। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল জয়বীর এবং নেহেরু হলে থাকতেন। শনিবার অটলবিহারী হলের নিচ থেকে তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে অনুমান, বহুতল থেকে ঝাঁপ দিয়েই আত্মঘাতী হয়েছেন তিনি। যদিও ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।
নিজের হস্টেল ছেড়ে কেন সে অন্য ভবনে গেছিল সে নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই, পড়ুয়ার সহপাঠীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। একইসঙ্গে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট সামনে আসলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ১৬ মাসে এই নিয়ে ৮ জন পড়ুয়ার মৃত্যু ঘটল আইআইটি খড়গপুরে। এর আগে একাধিক ক্ষেত্রে ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাও সামনে এসেছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে শিক্ষামহলে। পরপর এমন মর্মান্তিক ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের মানসিক সুরক্ষা নিয়ে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের