নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কালীঘাট থানার ওসির বিতর্কিত পোস্ট ঘিরে চাঞ্চল্য। আর এই ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। কালীঘাট থানার ওসি গৌতম দাসকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যা ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
শনিবার আনুষ্ঠানিকভাবে গৌতম দাসকে সাসপেন্ড করা হয়। তার জায়গায় কালীঘাট থানার দায়িত্ব দেওয়া হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে। সম্প্রতি একটি ‘আপত্তিকর’ ছবি সমাজমাধ্যমে পোস্ট করে বিতর্কে জড়ান ওই অফিসার। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ওই ছবিতে দেখা যায়, পুলিশের উর্দি পরে থানার চেয়ারে বসে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে রয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত’। এই পোস্টকে কেন্দ্র করে শুক্রবার তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয় প্রকাশ মজুমদার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন এবং বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।
তার দাবি, এই ধরনের ছবি শুধু অস্বস্তিকর নয়, বরং আইনের চোখেও অত্যন্ত আপত্তিকর এবং তা সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টির কারণ হতে পারে। যদিও বিতর্কের পর সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া পোস্টটি মুছে ফেলা হয়েছে বলে জানা গেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের