নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউড মাদকযোগের ঘটনা অজানা নয়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের একাধিক তারকাকে মাদক নিয়ে জেরা করা হয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে। এবার মাদক বিরোধী প্রচারের মুখ হিসেবে দেখা গোল বলিউড অভিনেত্রী তথা রণবীর কাপুরের স্ত্রী আলিয়া ভাটকে। এরপরেই যদিও তার দিকে কটাক্ষের তির ছুঁড়েছেন নেটিজেনরা।
সম্প্রতি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর চণ্ডীগড় শাখা মাদকবিরোধী ক্যাম্পেইনের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় আলিয়া ভাটের একটি ভিডিও শেয়ার করে। যেখানে অভিনেত্রী বলেছেন, "মদ্যপান আমাদের দেশের ভয়ঙ্কর একটি সমস্যা।মাদক ছেড়ে সুস্থ জীবন বেছে নিন। আসুন আমরা সকলে মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযানে এনসিবিকে সমর্থন করি। ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে গিয়ে বা কিউআর কোড স্ক্যান করে মাদকের বিরুদ্ধে ই-শপথ নিতে পারেন। আপনারা চাইলে ঘরে বসেই এনসিবির এই উদ্যোগে যোগ দিতে পারেন। জয় হিন্দ।"
এরপর কেউ বলেছেন, "আগে ঘর সামলান।" আবার কেউ বলেছেন, "বলিউড মাদক বিরোধী অভিযান করছে, বাপরে বাপ ভাবাই যায় না। অনেকে আবার তারকাদের বিরুদ্ধে মাদকযোগের অভিযোগও তুলেছেন। একের পর এক কটাক্ষ ধেয়ে আসায় আলিয়া ভাটের ভিডিওর কমেন্ট বক্স বন্ধ করে দেওয়া হয়েছে এনসিবির তরফে।
ছবি নিয়ে ভীষণই আশাবাদী অনির্বাণ
ফের পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ
সারাজীবন ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবেন ইরফান
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
রবিবার ফের বৈঠকে বসেন অভিনেতারা
৯২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা
৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন আশা ভোঁসলে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন