নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ৫২ বছর পর প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। বুধবার বিকেলে দিল্লিতে ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বকাপজয়ীরা। সেখানে মোদির ত্বক উজ্জ্বলের রহস্য জানতে চাইলেন বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য হরলীন দেওল।
প্রধানমন্ত্রীকে হরলীন দেওল প্রশ্ন করেন, “স্যর, আপনার ত্বক সবসময় ঝলমল করে। আপনার ত্বকচর্চার রহস্য কি আমাকে বলবেন? আমি এ সব কথা ভাবি না।“ হরলীন দেওলের কথা শুনে হাসির রোল। বাকি ক্রিকেটাররা তখন বলেন, “স্যর, এটা দেশের কোটি কোটি লোকের ভালোবাসা।“ হরমনপ্রীতদের হেডস্যার অমল মুজুমদার মজা করে বলেন, “দেখছেন তো স্যর, কী সব প্রশ্ন! কাদের নিয়ে আমাকে থাকতে হয়। সেই কারণেই তো দু’বছরে মাথার সব চুল পেকে গিয়েছে।“
এদিন বিকেল ৪টে নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছয় বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল। তাঁদের পরনে ছিল সাদা শার্ট, কালো ট্রাউজার, ভারতীয় দলের ব্লেজার। সঙ্গে ছিলেন দলের কোচ অমল মুজুমদার। বিশ্বকাপ ট্রফি নিয়েই গিয়েছিলেন প্রতীকা রাওয়াল-হরমনপ্রীতরা। তাঁদের বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রায় ২ ঘণ্টা পর প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে দিল্লির পাঁচতারা হোটেলের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা।
সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
গ্যালারির অশান্তি থেকে সোশাল মিডিয়ার বিতর্ক, মেসি-ভক্তদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলমহল
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
লর্ডসে ঐতিহাসিক শতরানের পর অবসর জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতীয় অধিনায়কের
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
ঘর থেকে উদ্ধার তরুণ ইঞ্জিনিয়ারের দেহ, বাবার উদ্দেশে লেখা চিঠিতে হতাশার ইঙ্গিত
যন্তর মন্তরের কর্মসূচি ঘিরে বাড়ল চাপানউতোর, মুখোমুখি প্রশাসন ও ককরোচ জনতা পার্টি
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আরও একবার ফাইনালে হতাশ আর্জেন্টিনা
ট্রফি প্রদান শেষে ফুটবলারদের মাঝেই দাঁড়িয়ে উল্লাস, মেটলাইফে দর্শকদের বিদ্রুপের মুখেও ডোনাল্ড ট্রাম্প
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের