নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিধানসভা ভোটের আগে দক্ষিণবঙ্গ থেকে প্রচারের ঝড় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পাথরপ্রতিমা থেকে নির্বাচনী প্রচার শুরু করে জনসভা থেকে এলাকাবাসীর উদ্দেশ্যে ৫ প্রতিজ্ঞার বার্তা দিলেন তিনি। একইসঙ্গে তৃণমূল কর্মীদের সামনে জয়ের লক্ষ্যও বেঁধে দিলেন অভিষেক।
এপ্রিলের শেষেই রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন। ভোটের দামামা বাজতেই প্রচারের ময়দানে নেমে পড়েছে শাসক শিবির। এই আবহেই পাথরপ্রতিমার সভা থেকে প্রচারে জোর দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জনসভায় তিনি এলাকাবাসীর সামনে পাঁচটি বড় প্রতিশ্রুতি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে , লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু রাখা ও আরও শক্তিশালী করা, প্রত্যেকের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা অর্থাৎ আবাস যোজনার বাড়ি, প্রত্যেক ব্লক ও টাউনের মানুষের দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া, কেন্দ্রীয় সাহায্য না পেলেও নলবাহিত পানীয় জল ঘরে পৌঁছে দেওয়া এবং প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্যভাতা নিশ্চিত করা।
এছাড়াও, আগামী নির্বাচনের জন্য লক্ষ্য বেঁধে দিয়েছেন অভিষেক। তিনি বলেন, ' এবারের নির্বাচনে ৪০ হাজারের বেশি ব্যবধানে জিতবে তৃণমূল।' দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার সাফ বার্তা, ' এবারের নির্বাচনে বিজেপি যেন ৫০ টার বেশি আসন না পায়।' বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, 'বিজেপির কাছে মানুষের জীবনের কোনো দাম নেই, কিন্তু আমাদের কাছে সাধারণ মানুষের জীবনের মূল্য মণিমুক্তোর মতো মূল্যবান।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের