নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবশেষে অপেক্ষার অবসান। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৩৯ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল। শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
এই বছরই প্রথম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার ভিত্তিক পরীক্ষার পদ্ধতি চালু করেছে। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ২২ সেপ্টেম্বর, যা এবার দ্বাদশ শ্রেণির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ। আগামী ফেব্রুয়ারিতে হবে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা, যা শেষ হওয়ার পর দুটি সেমিস্টারের নম্বর যোগ করে মূল উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে।
সংসদ সূত্রে জানা গেছে, দুপুর ২ টো থেকে পরীক্ষার্থীরা সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পারবেন। রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করেই জানা যাবে মোট প্রাপ্ত নম্বর, বিষয়ভিত্তিক নম্বর ও পার্সেন্টাইল। ফলাফল প্রকাশের পর প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক সংসদের পোর্টাল থেকে ফলাফল ডাউনলোড করে, স্ট্যাম্প ও স্বাক্ষর-সহ তা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের