নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে ভাঙনের ইঙ্গিত, কিছু বিদ্রোহী সাংসদের সম্ভাব্য শিবির পরিবর্তন নিয়ে এনডিএ-র আসন সমীকরণে বড় পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। ফলে সংসদের ক্ষমতার ভারসাম্য বদলাতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে।
২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩০০-র বেশি আসন পেয়েছিল। কিন্তু ২০২৪ সালে পরিস্থিতি বদলে যায়। শরিকদের নিয়েও এনডিএ সেই সংখ্যা ছুঁতে পারেনি। বর্তমানে এনডিএ-র মোট আসন সংখ্যা ২৯২। এর মধ্যে বিজেপির পাশাপাশি রয়েছে তেলুগু দেশম পার্টি (১৬), জেডিইউ (১২), শিবসেনা (শিন্ডে শিবির ৭), এলজেপি (রামবিলাস ৫), জেডিএস (২), জনসেনা পার্টি (২), আরএলডি (২), এনসিপি (অজিত পাওয়ার গোষ্ঠী ১), আপনা দল (১), অসম গণ পরিষদ (১), আজসু (১), হিন্দুস্তানি আওয়াম মোর্চা (১) এবং সিকিম ক্রান্তিকারী মোর্চা (১)।
এই অবস্থায় সবচেয়ে বড় জল্পনা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রায় ২০ জন বিদ্রোহী সাংসদকে ঘিরে। সূত্রের দাবি, তাঁরা শিবির বদলের দিকে যেতে পারেন। এমনকি এনডিএ-তে যোগ দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। এই বিষয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি পৌঁছেছে বলেও সূত্রের খবর। একই সঙ্গে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে বিষয়টি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
হিসেব অনুযায়ী, এই ২০ জন সাংসদ এনডিএ-তে যোগ দিলে জোটের সংখ্যা ২৯২ থেকে বেড়ে ৩১২ হবে। তবে সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন ৩৬২ আসনের সমর্থন। ফলে এখনও লক্ষ্য থেকে অনেকটাই দূরে রয়েছে এনডিএ। এই কারণে গুরুত্বপূর্ণ বিল পাস করানো নিয়ে চাপ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের