নিউজ ডেস্ক - বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে বিদায় নিশ্চিত হল তুরস্কের। গ্রুপ ‘ডি’-র গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তারা। ম্যাচের প্রায় পুরোটা সময় এক গোলে পিছিয়ে ছিল তুরস্ক। প্রতিপক্ষ শেষ পর্যন্ত ১০ জন নিয়ে খেললেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ফলে গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই শেষ হয়ে গেল আর্দা গুলারদের বিশ্বকাপ অভিযান।
সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না তুরস্কের সামনে। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে চাপে ছিল তারা। কিন্তু ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় তুর্কিরা। খেলা শুরুর মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় বক্সের বাইরে থেকে দুর্দান্ত মাটি ঘেঁষা শটে গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন মাতিয়াস গালার্জা। এটিই চলতি বিশ্বকাপের দ্রুততম গোল। এর আগে একই দিনে মরক্কোর ইসমায়েল সাইবাড়ি ৭১ সেকেন্ডে গোল করে সেই রেকর্ড গড়েছিলেন।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচে নতুন নাটক যোগ হয়। তুরস্কের এক ফুটবলারের সঙ্গে বাকবিতণ্ডার সময় মুখ ঢেকে কথা বলতে দেখা যায় প্যারাগুয়ের তারকা মিগুয়েল আলমিরনকে। বিশ্বকাপের আগে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী এমন আচরণের জন্য সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে পুরো দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলতে হয় প্যারাগুয়েকে।
একজন বেশি ফুটবলার নিয়ে মাঠে থাকলেও সেই সুবিধা কাজে লাগাতে পারেনি তুরস্ক। আর্দা গুলার, কেনান ইয়ালদিজ ও হাকান চালহানওগ্লুদের নিয়ে একের পর এক আক্রমণ গড়লেও গোলের দেখা মেলেনি। প্যারাগুয়ের রক্ষণভাগও ছিল যথেষ্ট সংগঠিত। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সমতা ফেরানোর সেরা সুযোগ পেয়েছিলেন মেরিহ ডেমিরাল। কিন্তু তাঁর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হতাশায় ভেঙে পড়েন তুরস্কের ফুটবলাররা। ডেমিরালকে চোখের জল ফেলতেও দেখা যায় মাঠে।
গ্রুপের অঙ্কও তুরস্কের বিরুদ্ধে গিয়েছে। এর কিছুক্ষণ আগেই হাইতি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া প্রথম দল হয়েছিল। এদিন অস্ট্রেলিয়াকে হারিয়ে পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে আমেরিকা। অন্যদিকে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ পয়েন্ট করে। তুরস্কের ঝুলিতে এখনও কোনও পয়েন্ট নেই। শেষ ম্যাচে আমেরিকাকে হারালেও তাদের পয়েন্ট হবে ৩। কিন্তু প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে ইতিমধ্যেই হেরে গিয়েছে তারা। ফলে সমান পয়েন্ট হলেও সেই দুই দলকে টপকানো সম্ভব নয়। সেই কারণেই বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া দ্বিতীয় দল হয়ে গেল তুরস্ক।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের