695209dfc9e27_2-9-768x1024
ডিসেম্বর ২৯, ২০২৫ দুপুর ১১:৩৩ IST

যুদ্ধের আগের মাটিচাপা স্মৃতি , ৮০ বছর পর হাতে আঁকা মানচিত্রে খুঁজে পাওয়া গেল পারিবারিক ধনভাণ্ডার

নিজস্ব প্রতিনিধি , ওয়ারশ - ইতিহাসের অনেক গল্পই কল্পকাহিনির মতো শোনায়। কিন্তু কিছু গল্প বাস্তব হয়েও অবিশ্বাস্য। ঠিক তেমনই এক ঘটনা ঘটেছে ইউরোপের মাটিতে—যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে মাটির নিচে লুকিয়ে রাখা একটি পারিবারিক ধনভাণ্ডার ৮০ বছর পর আবার দিনের আলো দেখল। 

১৯৩৯ সালের অশান্ত সময়ে, পূর্ব পোল্যান্ডের গ্লাজেভস্কি পরিবার আসন্ন রুশ আক্রমণের আশঙ্কায় তাদের মূল্যবান জিনিসপত্র মাটির নিচে পুঁতে রাখার কঠিন সিদ্ধান্ত নেয়। উদ্দেশ্য ছিল একটাই—যুদ্ধ শেষে ফিরে এসে স্মৃতিচিহ্নগুলো উদ্ধার করা। কিন্তু ইতিহাস ভিন্ন পথে এগোয়। যুদ্ধ, বাস্তুচ্যুতি আর সীমান্ত পরিবর্তনের কারণে পরিবারটি আর কখনোই তাদের পুরনো বাড়ির কাছে ফিরতে পারেনি। আজকের ইউক্রেনের লভিভ অঞ্চলের সেই স্থানটি কালের গর্ভে হারিয়ে যায়। 

তবে হারায়নি স্মৃতি। আট দশক পর সেই স্মৃতিই পথ দেখায় ৬৯ বছর বয়সী ইয়ান গ্লাজেভস্কিকে। তিনি পরিবারের তৎকালীন কর্তা অ্যাডামস গ্লাজেভস্কির নাতি। শৈশব থেকেই তিনি শুনে এসেছেন মাটির নিচে লুকিয়ে থাকা সেই গল্প। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন—হারানো উত্তরাধিকার খুঁজে বের করবেন। 

এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল একটি হাতে আঁকা মানচিত্র। ইয়ানের বাবা, যিনি প্রায় ৫০ বছর পর শুধুমাত্র স্মৃতির ওপর ভর করে মানচিত্রটি এঁকেছিলেন, সেটিই হয়ে ওঠে অতীতের সঙ্গে বর্তমানের সেতু। মানচিত্রে চিহ্নিত ছিল ধ্বংস হয়ে যাওয়া পারিবারিক ম্যানরের অবস্থান, পাশের ঢাল, ঝোপে ঢাকা মাঠ আর বনের প্রান্ত। 

ধাতু সন্ধানী যন্ত্র নিয়ে ইয়ান ঠিক সেই পথেই এগোন। কিছু সময় পর মাটির নিচ থেকে উঠে আসে একটি ছোট গয়নার বাক্স—যেটি একসময় তার মায়ের ছিল। ইয়ানের মা তার সাত বছর বয়সেই মারা যান। তাই এই আবিষ্কার শুধু ঐতিহাসিক নয়, গভীরভাবে ব্যক্তিগতও। 

ইয়ানের ভাষায়, “যে জিনিসগুলো আমার মা ৮০ বছর আগে নিজের হাতে গুছিয়ে রেখেছিলেন, সেগুলো স্পর্শ করা আমার জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি। এটা শুধু ধন খোঁজা নয়—এটা আমার বাবার স্বপ্ন পূরণ।” 

বাক্সের ভেতরে পাওয়া যায় গয়না, খোদাই করা একটি বাপ্তিস্মের চামচসহ আরও কিছু মূল্যবান স্মারক, যার আর্থিক মূল্য হাজার ডলার হলেও আবেগের মূল্য তার চেয়েও অনেক বেশি।

আরও পড়ুন

ট্রেনে টিকিটের ঝক্কি অতীত , এবার সড়কপথে কলকাতা থেকেই মিলবে সরাসরি চেন্নাই এক্সপ্রেস
জুলাই ১৫, ২০২৬

দূরপাল্লার যাত্রীদের সুবিধার নতুন উদ্যোগ

মহিষাদলের রথে যাওয়া আরও সহজ, রাত পর্যন্ত চলবে স্পেশ্যাল লঞ্চ পরিষেবা
জুলাই ১৫, ২০২৬

রথযাত্রার দিনে বাড়তি লঞ্চের ব্যবস্থা

রথযাত্রা উপলক্ষ্যে ১৫ই জুলাই থেকে চলবে বিশেষ ট্রেন, প্রকাশিত সম্পূর্ণ সময়সূচি
জুলাই ১২, ২০২৬

পুরী যাওয়ার জন্য একাধিক স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল

রোবটের বিয়ে ঘিরে চমক ! AI এর শপথে জমল মস্কোর অভিনব আয়োজন
জুলাই ১২, ২০২৬

হিউম্যানয়েড রোবটের সক্ষমতা তুলে ধরতেই এই ব্যতিক্রমী প্রযুক্তি প্রদর্শনী

ঘুরতে গিয়ে মদের নেশায় সঙ্গী নিয়ে উদ্যাম ফুর্তি , এবার পর্যটকদের লাগাম টানবে সরকার
জুলাই ১২, ২০২৬

আইআইটি খড়গপুরের সমীক্ষার ভিত্তিতে তৈরি  তথ্যনির্ভর পর্যটন পরিকল্পনা

বয়স হার মানে ইচ্ছাশক্তির কাছে! ৭৬ -এও যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন রবীন্দ্রনাথ
জুলাই ০৮, ২০২৬

সংসারের দায় কাধে নিয়ে আজও কলকাতার রাস্তায় ভাড়ার হলুদ ট্যাক্সি চালিয়ে চলেছেন রবীন্দ্রনাথ সরকার

TV 19 Network NEWS FEED

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্তে নেমে জানা গেল রহস্য

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্ত...

এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্ষ, আহত ১২ জন

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্...

খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে ভাইরাল ব্রাজিলের দম্পতি

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে...

বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ নাহিদ ইসলামের

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ...

প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের মণ্ডপেই সম্পর্ক শেষ করলেন পাত্রী

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের ম...

শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে।&nbsp...