নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – প্রায় সাড়ে ৩ বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়ার রক্তক্ষয়ী সংঘর্ষ। এবার যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমেরিকা সফরে গিয়েছেন তিনি। তাঁর সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
নিজের সোশ্যাল মিডিয়ায় ‘ট্রুথ’ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে নির্ধারিত দিনে বুদাপেস্ট পুতিনের সঙ্গে বৈঠক করব আমি। তার আগে শুক্রবার হোয়াইট হাউসে সাক্ষাৎ করব জেলেনস্কির সঙ্গে। তবে পুতিনের সঙ্গে বৈঠকে বহু বিষয় নিয়ে আলোচনা হবে।“ প্রশ্ন উঠছে, হামাস-ইজরায়েলের মতো কি এবার ইউক্রেন-রাশিয়ার রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ হতে চলেছে?
উল্লেখ্য, চলতি বছর আগস্টে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। যদিও সেখানে আমন্ত্রিত ছিলেন না জেলেনস্কি। এই পরিস্থিতিতে ফের আলাদা আলাদাভাবে জেলেনস্কি এবং পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
উল্লেখ্য, প্রায় সাড়ে ৩ বছর ধরে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। তবুও যুদ্ধ বন্ধের কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। সম্প্রতি স্থলভাগের পর এবার ইউক্রেনের জলপথে মারণ হামলা চালায় রাশিয়া। চোখের নিমেষে ছাই হয়ে যায় আস্ত একটা জাহাজ। ড্রোন দিয়ে হামলা চালিয়ে ইউক্রেনের নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয় রাশিয়া। মৃত একাধিক।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...