নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলার পর রাজ্য রাজনীতিতে বড়সড় ইঙ্গিত। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন অরূপ বিশ্বাস। গোটা ঘটনার প্রেক্ষিতে তার ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠছিল, তারই জেরে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছেন অরূপ বিশ্বাস। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানান, অরূপ তার ইস্তফার ইচ্ছার কথা লিখিতভাবে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। অরূপ বিশ্বাসের সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আপাতত তদন্ত চলাকালীন তাকে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি রাখার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী। অরূপ বিশ্বাসের লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন , মেসির কলকাতা সফরের দিন যুবভারতীতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তিনি ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন।
রাজ্যের ক্রীড়া দফতরের মন্ত্রী হিসেবে মেসির কলকাতা সফরের আয়োজন ও ব্যবস্থাপনায় অরূপ বিশ্বাসের দফতরের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ঘটনার দিন মাঠে উপস্থিত ছিলেন স্বয়ং অরূপ। তবে অভিযোগ ওঠে, গোটা সময় তিনি মেসির সঙ্গেই ঘনিষ্ঠভাবে ছিলেন। এমনকি, নিজের পরিবার-পরিজনদেরও মাঠে উপস্থিত করান। সেই কারণেই যুবভারতীতে ঘটে যাওয়া অব্যবস্থার দায় তার উপরেই বর্তাচ্ছে বলে মত বহু মহলের।
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি নেতৃত্বরা
অভিযুক্তদের পায়ে হাঁটিয়ে ঘটনাস্থল ঘোরানো হয়
২৮ আগস্ট তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস
সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিস্ফোরক দাবি ঋতব্রতের
১৪ জনকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত
দেশবিরোধী স্লোগান দিলে বরদাস্ত নয় স্পষ্ট বার্তা শমীকের
১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে সিটু
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মেটিয়াবুরুজের বিধায়ক আবদুল খালেক
অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে
শনিবার আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কুণাল ঘোষের
অর্থের অভাব হবে না বলেই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী
পাশাপাশি ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী
পুলিশের ভূমিকা নিয়ে বিতর্কের জেরে সাসপেন্ড ৫জন
দলের কর্মীর স্কুটি করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন মমতা ব্যানার্জী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের