নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গত বছরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে কৃষ্ণনগরে পুলিশি ভূমিকা নিয়ে ওঠা বিতর্কে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, বিসর্জন মিছিলে পুলিশি লাঠিচার্জ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কৃষ্ণনগর থানার ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তে বিচারবিভাগীয় তদন্ত ও বিভাগীয় পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে।
বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, গত বছর জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় কৃষ্ণনগরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। অভিযোগ ওঠে, ঐতিহ্যবাহী বিসর্জন মিছিলে অংশ নেওয়া পুজো উদ্যোক্তা, ভক্ত ও সাধারণ মানুষের উপর নির্বিচারে লাঠিচার্জ চালায় পুলিশ। ঘটনাস্থলে দায়িত্বে থাকা ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। সরকারের দাবি, শুধু অতিরিক্ত বলপ্রয়োগই নয়, ওই সময়ে সনাতন ধর্ম সম্পর্কে আপত্তিকর ও অশালীন মন্তব্য করার অভিযোগও রয়েছে ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে।
বিষয়টির গুরুত্ব বিবেচনা করেই তাকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে অভিযোগের পূর্ণাঙ্গ সত্যতা যাচাই করা যায়। প্রশাসনের বার্তা, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে কোনও পুলিশকর্মী যদি ক্ষমতার অপব্যবহার করেন বা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন, তবে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিস্ফোরক দাবি ঋতব্রতের
১৪ জনকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত
দেশবিরোধী স্লোগান দিলে বরদাস্ত নয় স্পষ্ট বার্তা শমীকের
১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে সিটু
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মেটিয়াবুরুজের বিধায়ক আবদুল খালেক
অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে
শনিবার আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কুণাল ঘোষের
অর্থের অভাব হবে না বলেই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী
পুলিশের ভূমিকা নিয়ে বিতর্কের জেরে সাসপেন্ড ৫জন
দলের কর্মীর স্কুটি করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন মমতা ব্যানার্জী
গুন্ডা দমন আইনের আওতায় এনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী
যারা টাকা পায়নি তাদের কারণ খতিয়ে দেখবে বিধায়করা
বিধানসভায় সেবাশ্রয় কাণ্ডে সরব শুভেন্দু
ধর্মতলা কাণ্ডে ইতিমধ্যেই ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের