নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ধর্মতলায় নিট আন্দোলনের ছাত্র মিছিল ঘিরে হিংসা ও সাংবাদিক নিগ্রহের ঘটনায় তদন্তে আরও গতি আনল কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর অভিযুক্তদের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত রয়েছে। হিংসা ছড়ানোর অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত এই ঘটনায় মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪।
শুক্রবার ধর্মতলায় নিট আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, আন্দোলনের আড়ালে একদল দুষ্কৃতী হিংসাত্মক পরিস্থিতি তৈরি করে এবং ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে থাকা একাধিক সাংবাদিকের উপর হামলা চালায়। ঘটনার পরই আহত সাংবাদিকদের হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি স্পষ্ট বার্তা দেন, ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তদন্তে নেমে পুলিশ প্রথমে ১১ জনকে গ্রেফতার করে।
এরপর আরও তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন কড়েয়ার বাসিন্দা শাহবাজ খান, রাজাবাগানের শেখ মহম্মদ সলমান হোসেন এবং ভাঙড়ের মহম্মদ জহিরউদ্দিন মোল্লা। পুলিশের দাবি, ধৃতদের কেউই ছাত্র নন এবং আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত পড়ুয়া হিসেবেও তাদের পরিচয় মেলেনি। এই ঘটনায় এখনও পর্যন্ত হেয়ার স্ট্রিট থানায় ছয়টি এবং এন্টালি থানায় একটি মোট সাতটি FIR দায়ের হয়েছে।
প্রতিটি মামলায় গুন্ডাদমন আইনের ধারাও যুক্ত করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ভিডিও ফুটেজ ও অন্যান্য ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখেই অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। পুলিশের আরও অভিযোগ, ধৃত মহম্মদ আজাদ ও মহম্মদ আফরোজ ঘটনার পর ভিনরাজ্যে পালানোর চেষ্টা করছিলেন। তাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অন্ডাল সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিস্ফোরক দাবি ঋতব্রতের
১৪ জনকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত
দেশবিরোধী স্লোগান দিলে বরদাস্ত নয় স্পষ্ট বার্তা শমীকের
১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে সিটু
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মেটিয়াবুরুজের বিধায়ক আবদুল খালেক
অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কুণাল ঘোষের
অর্থের অভাব হবে না বলেই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী
পাশাপাশি ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী
পুলিশের ভূমিকা নিয়ে বিতর্কের জেরে সাসপেন্ড ৫জন
দলের কর্মীর স্কুটি করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন মমতা ব্যানার্জী
গুন্ডা দমন আইনের আওতায় এনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী
যারা টাকা পায়নি তাদের কারণ খতিয়ে দেখবে বিধায়করা
বিধানসভায় সেবাশ্রয় কাণ্ডে সরব শুভেন্দু
ধর্মতলা কাণ্ডে ইতিমধ্যেই ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের