6a64accae465a_image - 2026-07-25T053151.371
জুলাই ২৫, ২০২৬ বিকাল ০৬:০২ IST

কালিয়াগঞ্জ-কাকদ্বীপ কাণ্ডে প্রশাসনিক কড়াকড়ি, ৫ পুলিশকর্মীকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মন হত্যা থেকে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে তোলার ঘটনাকে ঘিরে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিধানসভায় একাধিক বিতর্কিত ঘটনার উল্লেখ করে তিনি জানান, পুলিশের গাফিলতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এক আইপিএস-সহ পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষায় কোনওরকম পক্ষপাত বা অতি-সক্রিয়তা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন তৃণমূল সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। বিশেষ করে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে তোলার ঘটনাকে তিনি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে উল্লেখ করেন। তার কথায়, প্রশাসনের দায়িত্ব আইনশৃঙ্খলা বজায় রাখা, কোনও ধর্মীয় বিশ্বাস বা সামাজিক আবেগকে অসম্মান করা নয়। এরপর কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন হত্যার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষ শান্তিপূর্ণ আন্দোলনে সামিল হয়েছিলেন।  

অভিযোগ, সেই আন্দোলনে অংশ নেওয়ার কারণেই গভীর রাতে পুলিশের একটি দল মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে পৌঁছায়। দরজা খোলার পর তাকে গুলি করা হয় বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং তদন্তের ভিত্তিতে অভিযুক্ত এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, শুধু এই ঘটনাই নয়, সাম্প্রতিক একাধিক বিতর্কিত ঘটনার পর্যালোচনা করে স্বরাষ্ট্র দফতর এক আইপিএস-সহ মোট পাঁচ পুলিশকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন

কালো টাকা সাদা করা হত ওখানে , অভিষেকের সেবাশ্রয় নিয়ে বিস্ফোরক অভিযোগ ঋতব্রতের
জুলাই ২৬, ২০২৬

সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিস্ফোরক দাবি ঋতব্রতের

ধর্মতলা অশান্তির ঘটনায় তদন্তে অগ্রগতি , ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের
জুলাই ২৬, ২০২৬

১৪ জনকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত

কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দিলে আর বাড়ি ফিরতে পারবে না , কার্গিল দিবসে হুঁশিয়ারি শমীকের
জুলাই ২৬, ২০২৬

দেশবিরোধী স্লোগান দিলে বরদাস্ত নয় স্পষ্ট বার্তা শমীকের

সপ্তাহের শুরুতেই বন্ধ অ্যাপ ক্যাব পরিষেবা , ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা
জুলাই ২৬, ২০২৬

১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে সিটু

ধর্মতলা হিংসা মামলায় ধৃত আফরোজের তৃণমূল যোগ! ভাইরাল ভিডিও - ছবি ঘিরে শুরু বিতর্ক
জুলাই ২৬, ২০২৬

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মেটিয়াবুরুজের বিধায়ক আবদুল খালেক

এরা ছাত্র নয় জামাতি - মৌলবাদী , ধর্মতলা অশান্তি নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
জুলাই ২৬, ২০২৬

অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে

ধর্মতলা কাণ্ডে পুলিশের ধরপাকড় অব্যাহত , ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪
জুলাই ২৬, ২০২৬

শনিবার আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে

মমতার সৈনিকদের এভাবে আটকানো যাবে না , মুক্তির পর পুলিশের ভূমিকায় সরব কুণাল ঘোষ
জুলাই ২৫, ২০২৬

পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কুণাল ঘোষের

নিউটাউনে নতুন বিধানসভা ভবনের পরিকল্পনা , প্রস্তুতি শুরুর নির্দেশ মুখ্যমন্ত্রীর
জুলাই ২৫, ২০২৬

অর্থের অভাব হবে না বলেই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী

কৃষ্ণনগরে দেবীর বিসর্জনে লাঠিচার্জ , টাকলু আইসিকে সাসপেন্ড করল মুখ্যমন্ত্রী
জুলাই ২৫, ২০২৬

পাশাপাশি ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী

হাইকোর্টের রায়কে উপেক্ষা করে পথে তৃণমূল , পদ্মপুকুরের মিছিল ঘিরে রণক্ষেত্র এলাকা
জুলাই ২৫, ২০২৬

দলের কর্মীর স্কুটি করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন মমতা ব্যানার্জী

ধর্মতলায় আন্দোলনে বহিরাগতদের উস্কানি! ৭০ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
জুলাই ২৫, ২০২৬

গুন্ডা দমন আইনের আওতায় এনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী

অন্নপূর্ণা যোজনার তালিকায় গরমিল! সমস্যা মেটাতে বিধায়কদের মাঠে নামার নির্দেশ শুভেন্দুর
জুলাই ২৫, ২০২৬

যারা টাকা পায়নি তাদের কারণ খতিয়ে দেখবে বিধায়করা

চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না , বিধানসভায় সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা মুখ্যমন্ত্রীর
জুলাই ২৫, ২০২৬

বিধানসভায় সেবাশ্রয় কাণ্ডে সরব শুভেন্দু

গুণ্ডাদমন আইনে এমন ব্যবস্থা করব ৭ পুরুষ মনে রাখবে , ধর্মতলায় অশান্তিতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
জুলাই ২৫, ২০২৬

ধর্মতলা কাণ্ডে ইতিমধ্যেই ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের