নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির কলকাতার মিছিল ঘিরে অশান্তি ও সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেফতারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার তিনি দাবি করেন, ধৃতদের কেউই ছাত্র নন , তারা সমাজবিরোধী ও মৌলবাদী চক্রের সদস্য। একইসঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে কোনরকম শিথিলতা দেখানো হবে না বলেও জানান মুখ্যমন্ত্রী।
ধর্মতলায় ককরোচ জনতা পার্টির মিছিল চলাকালীন হিংসা, ভাঙচুর এবং সাংবাদিকদের উপর হামলার অভিযোগে ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানায় ছয়টি এবং এন্টালি থানায় একটি মোট ৭ টি FIR দায়ের করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে। তদন্তকারীদের দাবি, ধৃতদের কয়েকজন ঘটনার পর ভিনরাজ্যে পালানোর পরিকল্পনাও করেছিল। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'নিট আন্দোলনে ককরোচ জনতা পার্টির মিছিলের সঙ্গে এদের কোনও সম্পর্ক নেই। সাংবাদিকদের দায়ের করা মামলার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। বিধানসভায় যা বলেছি, তাই হবে।'
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর খারিজি মাদ্রাসা নিয়ে তদন্ত, ওবিসি শংসাপত্র সংক্রান্ত আদালতের নির্দেশ কার্যকর করা এবং অন্যান্য প্রশাসনিক পদক্ষেপের জেরে একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, সেই ক্ষোভ থেকেই কিছু সমাজবিরোধী পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, 'এরা কেউই ছাত্র নয়। এরা গুন্ডা, জামাতি, মৌলবাদী ভারতে অশান্তি তৈরি করতে চায়। গুন্ডাদমন আইনেই ব্যবস্থা নেওয়া হবে।'
সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিস্ফোরক দাবি ঋতব্রতের
১৪ জনকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত
দেশবিরোধী স্লোগান দিলে বরদাস্ত নয় স্পষ্ট বার্তা শমীকের
১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে সিটু
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মেটিয়াবুরুজের বিধায়ক আবদুল খালেক
শনিবার আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কুণাল ঘোষের
অর্থের অভাব হবে না বলেই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী
পাশাপাশি ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী
পুলিশের ভূমিকা নিয়ে বিতর্কের জেরে সাসপেন্ড ৫জন
দলের কর্মীর স্কুটি করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন মমতা ব্যানার্জী
গুন্ডা দমন আইনের আওতায় এনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী
যারা টাকা পায়নি তাদের কারণ খতিয়ে দেখবে বিধায়করা
বিধানসভায় সেবাশ্রয় কাণ্ডে সরব শুভেন্দু
ধর্মতলা কাণ্ডে ইতিমধ্যেই ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের