নিজস্ব প্রতিনিধি , রোম - বিশ্বকাপের অভিষেকেই সকলকে চমকে দিয়েছিল ইতালি। সুপার ৮ পর্বে উঠতে না পারলেও নজর কেড়েছে তারা। ইংল্যান্ডকে সমানে সমানে টক্কর দিয়েছিল তারা। শুধু তাই নয় , নেপালকে হারিয়ে একটি ম্যাচও পকেটে ভরেছিল ইতালি। তবে বিশ্বকাপ শেষ হতেই প্রশংসার মাঝে নিন্দার ঝড়। যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ইতালির ক্রিকেটে।
সূত্রের খবর , ইতালির ক্রিকেট ফেডারেশনের মহিলা দলের কো-অর্ডিনেটর প্রভাত একনেলিগোড়ার বিরুদ্ধে অভিযোগ এনেছেন এক ক্রিকেটার। তার মতে , অশালীনভাবে তাকে স্পর্শ করেছেন প্রভাত। গত বছরের মার্চে রোমের পুলিশের কাছে ৫৭ বছর বয়সি প্রভাতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারীর মতে , হাঁটুর চোটের পর প্রভাতের কাছে সাহায্য চাওয়ায় মাসাজের সময় তাকে অশালীনভাবে স্পর্শ করেন তিনি।
এই হেনস্থার ঘটনার পর দলে জায়গা হারানোর ভয়ে মুখ খুলতে পারেননি ওই ক্রিকেটার। অবশেষে সবটা জানালে নভেম্বর মাসে তদন্ত শুরু হয়। এরপর ইতালি ক্রিকেট ফেডারেশনের তরফে তাকে জিজ্ঞাসাবাদ করার পর সত্যিটা সামনে আসে। অভিযোগ প্রমাণ হওয়ার পর ক্রিকেট ফেডারেশন থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে নির্বাসিত করা হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন প্রভাত। তার দাবি , ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
এই ঘটনার পর ইতালি ক্রিকেটের একাধিক সদস্য পদত্যাগ করেছেন। এমনকি ট্রায়ালের সম্ভাবনা রয়েছে প্রভাতের। তবে অভিযোগ প্রমাণ হওয়ার পর একাংশের দাবি ইতালি ক্রিকেটের সঙ্গে এখনও জড়িত তিনি। কারণ , ইতালি ক্রিকেট ফেডারেশনের সভাপতি মারিয়া লোরেনা হজ পাজের সঙ্গী তিনি। সেই সূত্রে নাকি , ভারতে বিশ্বকাপের জন্য এসেছিলেন তিনি।
ফিটনেস নিয়ে প্রশ্ন ভারতীয় শিবিরে, ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হলেও সতর্কবার্তা পেলেন হর্ষিত রানা
মেসির কোলে ইয়ামাল! বিশ্বকাপ ফাইনালের আগে ভাইরাল ১৮ বছরের পুরনো ফ্রেম
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, জয়ের পর প্রয়াত দিয়েগো মারাদোনার উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন লিওনেল মেসি
ওদের মাঠেই ম্যাচ ঘুরিয়ে জয়! ইংল্যান্ড বধের পর সাফল্যের মন্ত্র জানালেন মেসি
সেমিফাইনাল চালানোর যোগ্যতাই ছিল? হারতেই রেফারিকে কাঠগড়ায় তুললেন দেশঁ
আসল দিনে নিখোঁজ এমবাপে! বিশ্বকাপ থেকে ফ্রান্সের বিদায়ের পর কাঠগড়ায় তারকা ফরোয়ার্ড
ফরাসি বিপ্লব নয়, বাস্তিল দিবসে বাজিমাত স্প্যানিশ আর্মাডার
বিশ্বকাপ চলাকালীন নবজাতকদের নাম ফুটবল তারকাদের নামে, পেরুতে সবচেয়ে জনপ্রিয় নেইমার
ইংল্যান্ড সিরিজের পর সহকারী কোচের পদ ছাড়তে পারেন রায়ান টেন দুশখাতে
সেমিফাইনালে ঐতিহাসিক নীল জার্সি পরবে মেসিরা, ১৯৮৬ সালের সুখস্মৃতি ফিরিয়ে আনতেই বিশেষ উদ্যোগ আর্জেন্টিনার
শ্রেয়সের অধীনে টানা ব্যর্থতা! বিপর্যয় রুখতে কি ফেরানো হচ্ছে সূর্যকুমারকে?
যস্তিকা-ক্রান্তি-স্নেহর দাপটে বিধ্বস্ত ইংল্যান্ড, ঐতিহাসিক জয়ের সাক্ষী শচীনও
বিয়ের দু’বছরের মধ্যেই আলাদা থাকার সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটে নতুন বিতর্ক
ইংল্যান্ডের কোচের দৌড়ে দ্রাবিড়! ম্যাকালামের বিদায়ের পর আলোচনায় ভারতের বিশ্বজয়ী গুরু
মেসিকে মাঠে খুঁজেই পাইনি, ফের বিতর্কে জিকো
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...