6a85c61393454_Gallery_1787150680810
আগস্ট ১৯, ২০২৬ রাত ০৮:৩৬ IST

PL-এ নিয়ে যাব! যশস্বীর টোপে পা দিয়ে আউট ডিকওয়েলা, হাসির রোল শ্রীলঙ্কায়

নিজস্ব প্রতিনিধি , কলম্বো - গলে টেস্টে জমে উঠেছিল ভারত-শ্রীলঙ্কার লড়াই। ম্যাচের শেষ দিনে যশস্বী জয়সওয়াল ও নিরোশন ডিকওয়েলার কথার লড়াইও নজর কাড়ল। যশস্বীর IPL টোপের পরেই উইকেট হারালেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটার। শেষ পর্যন্ত ১৬৫ রানে ম্যাচ জিতে নেয় ভারত।

চতুর্থ দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৮৪ রান ছিল শ্রীলঙ্কার। জয়ের জন্য তখনও প্রয়োজন ছিল ২৮৮ রান। পঞ্চম দিনের শুরুতে সোনাল দিনুশা ও ধনঞ্জয় ডি সিলভা প্রতিরোধ গড়ে তোলেন। ভারতের স্পিনারদের বিরুদ্ধে বেশ কিছুক্ষণ সফল হন তাঁরা। রবীন্দ্র জাদেজার বলে ধনঞ্জয় আউট হতেই পরিস্থিতি বদলে যায়।

ধনঞ্জয়ের পর ক্রিজে আসেন নিরোশন ডিকওয়েলা। ম্যাচ বাঁচাতে তাঁর টিকে থাকা ছিল গুরুত্বপূর্ণ। সেই সময় উইকেটের পিছন থেকে তাঁকে ক্রমাগত উত্যক্ত করতে থাকেন যশস্বী। শ্রীলঙ্কান ব্যাটারকে লেগ সাইডে বড় শট খেলার চ্যালেঞ্জ দেন তিনি। এমনকি IPL-এ খেলার টোপও দেন ভারতীয় ওপেনার।

যশস্বী বলেন, 'প্রথম ইনিংসে অনেক শট খেলেছ'। এরপর তাঁকে ডিপ স্কোয়ার লেগে মারার চ্যালেঞ্জ দেন। বলেন, 'ছয় মারো। আমি তোমাকে IPL-এ নিয়ে যাব'। পাল্টা জবাব দেন ডিকওয়েলাও। তিনি বলেন, 'কোনও দরকার নেই। আমাকে IPL-এ নিয়ে যাও'। এরপর ছয় মারার প্রতিশ্রুতিও দেন তিনি।

তাতেও থামেননি যশস্বী। ফের ডিকওয়েলাকে ছক্কা মারতে বলেন। তাঁর কথায়, 'আমরা নেব, ১০০ শতাংশ। এসো, একটা ছয় মারো'। IPL-এ নিয়ে যাওয়ার কথাও ফের বলেন তিনি। ডিকওয়েলা তখন শুধু বলেন, 'ধন্যবাদ'। এরপরই বদলে যায় ম্যাচের ছবি।

পরের ওভারেই আক্রমণ শুরু করেন প্রসিদ্ধ কৃষ্ণ। একের পর এক বাউন্সারে ডিকওয়েলাকে চাপে ফেলেন তিনি। আক্রমণাত্মক শট খেলতে গিয়ে ভুল করেন শ্রীলঙ্কান ব্যাটার। শর্ট বলে খোঁচা দিয়ে মাত্র ১০ রানে ফেরেন ডিকওয়েলা। যশস্বীর সঙ্গে কথোপকথনের পর বেশিক্ষণ ক্রিজে থাকা হল না তাঁর।

ডিকওয়েলার বিদায়ের পর আরও চাপে পড়ে শ্রীলঙ্কার লোয়ার অর্ডার। দিনের শুরুতে স্পিনের বিরুদ্ধে প্রতিরোধ গড়া দলটিই দ্রুত ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ভারত জেতে ১৬৫ রানে। যশস্বীর মজার টোপের পর ডিকওয়েলার উইকেট তাই ম্যাচের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে উঠেছে।

আরও পড়ুন

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের