নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টালিগঞ্জের বিধায়ক হওয়ার পর ফের অভিনয়ের জগতে ফিরলেন পাপিয়া অধিকারী। আসন্ন বাংলা ছবি নবদুর্গা মাতৃরূপেন সংস্থিতাতে তাকে দেবী দুর্গার রূপে দেখা যাবে। মঙ্গলবার ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। প্রশংসার পাশাপাশি সমালোচনাও উঠে এসেছে নানা মহল থেকে।

দুর্গা পুজোর এখনও কয়েক মাস বাকি থাকলেও মহালয়াকে ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গেছে বিভিন্ন মহলে। সেই সময়েই সামনে এসেছে পাপিয়া অধিকারীর নতুন ছবির প্রথম ঝলক। আগামী ২৪ ই জুলাই নন্দনে ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পরিচালনা, চিত্রনাট্য আর সংলাপের দায়িত্ব সামলেছেন সত্যব্রত। ছবিতে দেবীর নানা রূপের ভাবনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে।

পাপিয়া অধিকারী জানিয়েছেন, শুরুতে এই ছবিতে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। পরে নির্মাতারা আবার যোগাযোগ করলে তিনি রাজি হন। দীর্ঘ সময় ধরে ছবির শুটিং হয়েছে। তিনি আরও বলেন, বাংলা সংস্কৃতি আর ভাষার সঙ্গে পরিচিত কাউকেই এই চরিত্রের জন্য প্রয়োজন ছিল। সেই কারণেই শেষ পর্যন্ত তিনি এই ছবির অংশ হন।

প্রসঙ্গত, ট্রেলার প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়া দুই রকম লক্ষ্য করা গেছে। অনেকেই পাপিয়ার নতুন চরিত্রের প্রশংসা করেছেন। আবার ছবির নির্মাণ, উপস্থাপনা আর পোস্টারের কিছু বিষয় নিয়ে সমালোচনাও করেছেন অনেকে। সব মিলিয়ে মুক্তির আগেই ‘নবদুর্গা মাতৃরূপেন সংস্থিতা’ এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
সোনম ওয়াংচুকের সমর্থনে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বহু পড়ুয়া দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন
বিক্ষোভ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে
শিক্ষার্থীদের সমর্থনে নতুন গান প্রকাশ পিছিয়ে দিলেন দুই গায়ক
ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছেন প্রেমের গুঞ্জন
বিচার প্রক্রিয়া নিয়ে প্রসঙ্গ তুলে একাধিক মন্তব্য সাহেবের
অরিজিৎ লেখেন আপনারা তো এবার ছাত্রদের মারধর করছেন
ঘটনায় বহু ছাত্র-ছাত্রী আহত হওয়ার খবর সামনে আসে। ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদের সুর আরও জোরালো হয়।
নতুন ছবির গানে ফিরছেন অরিজিৎ সিং
নিট ইউজি আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের অভিযোগ
একই দিনে এই ইস্যুতে সংসদের বাদল অধিবেশনেও তুমুল বিক্ষোভ, হইচই দেখা যায়
রিয়্যালিটি শোয়ের একটি মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়
তবে সেই সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছরের এই অভিনেত্রী
নিট প্রশ্নফাঁস ইস্যুতে শুরু হওয়া আন্দোলনকে ঘিরে সোমবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে
অভিনেতা রাম কপূর এই মুহূর্তে রিয়্যালিটি শো লক আপে প্রতিযোগী হিসেবে রয়েছেন
দামি শাড়ি ছেড়ে সাধারণ পোশাকে বিজেপি নেত্রী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের