নিজস্ব প্রতিনিধি , লখনউ - মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশে। যমুনায় উল্টে গেল পুণ্যার্থী বোঝাই নৌকা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যোগীরাজ্যে। ঘটনায় এখনও পর্যন্ত মৃত ১০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। খবর পাওয়া মাত্রই উদ্ধারকার্যে হাত লাগিয়েছে NDRF-সহ স্থানীয়রা।
সূত্রের খবর , পাঞ্জাবের লুধিয়ানা থেকে প্রায় ১৫০ জনের একটি পুণ্যার্থীর দল বৃন্দাবনে আসেন। তাদের মধ্যে কয়েকজন শুক্রবার নৌকা করে স্থানীয় মন্দির দর্শনে গিয়েছিলেন। সেই সময় মান্ট থানার অন্তর্গত কেসি ঘাটের কাছে একটি সেতুতে ধাক্কা মারে নৌকাটি। এরপরই জলে ডুবে মৃত্যু হয়েছে ১০ জনের। খোঁজ পাওয়া যাচ্ছে না আরও একগুচ্ছ পুণ্যার্থীর।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নামানো হয় ডুবুরি। ১৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধারের পর বৃন্দাবনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়।সেখানেই চিকিৎসাধীন প্রত্যেকে। এখনও নদীতে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনায় ব্যাপক আতঙ্কিত বাকি পুণ্যার্থীরা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান , জলের স্রোত বেশি থাকার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা।
তারেক রহমানকে চিঠি লিখে দুই দেশের বন্ধুত্ব ও একসঙ্গে কাজ করার কথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী
লেবাননে ভারতের মুখ উজ্জ্বল, ইউএন-এর সেরা শান্তিরক্ষকের সম্মান পেলেন মেজর অভিলাষা বারাক
রিপোর্ট নেগেটিভ হলেও মহিলার স্বাস্থ্য পর্যবেক্ষণ অব্যাহত, সতর্কতা জারি সব বিমানবন্দরে
বকরি ইদের আগে কুরবানির ঘটনায় মুসলিম ও হিন্দু গোষ্ঠীর সংঘর্ষ
দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত সকলকে বাড়িতে থাকার পরামর্শ মোদির
SIR প্রক্রিয়ায় করা মামলায় শীর্ষ আদালতে ধাক্কা তৃণমূলের
স্বস্তি মিলল না বাজারে, আবারও চড়ল সোনার দাম
তেলেঙ্গানার এলগোই গ্রামে চাঞ্চল্যকর ঘটনা,প্রেমিক চিন্টুর সঙ্গে মিলে স্বামী মুথয়াম রেড্ডিকে খুন করে খেতের ভিতর দেহ পুঁতে দেওয়ার অভিযোগে স্ত্রী কল্পনা সহ দুইজন গ্রেপ্তার, নিখোঁজের নাটকেই ধরা পড়ল পুরো ষড়যন্ত্র
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...