নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দূরপাল্লার ট্রেনে সফর করা যাত্রীরা বরাবরই শৌচাগার নিয়ে অভিযোগ তোলেন। শৌচাগারের ছোট জায়গা নিয়ে কিছু না করা গেলেও বাথরুমের শিকলে বাঁধা মগ নিয়ে তাদের অভিযোগ থাকবেই। সেই অভিযোগ মুক্ত হতেই এবার নতুন ব্যবস্থা সরকারের। দূরপাল্লার ট্রেনের টয়লেটের এবার বদল আসতে চলেছে।
ট্রেনের দ্রুত গতির জন্য এমনিই টয়লেট ব্যবহারের ক্ষেত্রে অস্বস্তি বোধ করেন যাত্রীরা। তার ওপর গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়ায় শিকলে বাঁধা মগ। এবার সেই মগের পরিবর্তে আসতে চলেছে অত্যাধুনিক টুইস্টার। আর চারিদিকে জল ছড়িয়ে থাকার মত ঝামেলা পোহাতে হবে না যাত্রীদের। রেল মন্ত্রকের নয়া উদ্যোগে এবার যথেষ্ট স্বস্তিতে থাকবেন যাত্রীরা।
জেট স্প্রে এখন ঘরে ঘরে বাথরুমে ব্যবহার করা হয়। সেই জেট স্প্রেই এবার ব্যবহৃত হবে দূরপাল্লার ট্রেনে। দেশের প্রতিটি রেলওয়ে জোনের কাছে এই নির্দেশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রেল মন্ত্রকের সৌজন্যে। খবরটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রেল আধিকারিকদের মতে, পূর্বে কেবল জলের কল ছাড়া আর কিছু থাকত না শৌচাগারের ভিতর। পরবর্তীকালে যাত্রীদের সুবিধের কথা ভেবে স্টিলের মগ আনা হয়। সেটি চুরি হওয়া থেকে বাঁচাতে শিকলে বাঁধার পরিকল্পনা। যদিও, শিকল ভেঙে একাধিকবার চুরি গিয়েছে ট্রেনের শৌচাগারের মগ। সেইসব অসুবিধের অবসান ঘটিয়ে এবার আসতে চলেছে জেট স্প্রে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের