নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা ভোটের লড়াই এখন তুঙ্গে। আগামী ২৩ ও ২৯ শে এপ্রিল রাজ্যে দু'দফায় নির্বাচন। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা হয়ে গেছে। এরপরই জেলায় জেলায় দেখা গেছে ভিন্ন চিত্র। কোথাও দল বেঁধে প্রচার , আবার কোথাও প্রার্থী মেনে নিতে না পেরে গোষ্ঠীদ্বন্দ্ব। তবে নোয়াপাড়া বিধানসভায় চিত্রটা ভীষণই স্বচ্ছ। রবিবার সকালে প্রচারে নেমে ফের তৃণমূলকে খোঁচা দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং।
ভোট ঘোষণার আগে থেকেই তৃণমূলকে লাগাতার কটাক্ষ করছিলেন অর্জুন সিং। যেকোনো ঘটনায় শাসক শিবিরকে খোঁচা দিচ্ছিলেন। প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই জয় নিয়ে বিপুল আশাবাদী অর্জুন সিং। রবিবার সকালে নিজের বিধানসভা এলাকায় গারুলিয়া পুরসভার ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নামলেন। জনগণের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন। অনেকের কাছে গিয়ে তাদের অসুবিধের কথা শুনলেন। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও কথা বললেন। ঢাক ঢোল নিয়ে প্রচার ময়দানে নামলেন তিনি। কর্মী সমর্থকদের মুখে অনবরত লেগে ছিল স্লোগান।
অর্জুন সিং বলেন , "আমি আবারও জোরগলায় বলছি বাংলার মানুষ এবার পরিবর্তন চাইছে। বেশিরভাগ সবাই চাইছে বিজেপি আসুক। মানুষের থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। সবাই আমাদের সঙ্গে রয়েছেন। যারা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে তারা আসলে বাংলাদেশি - বিহারিদের দালাল। জয় বাংলার জায়গায় এবার সবাই শুনবে পশ্চিমবাংলার জয়। সবার মুখে মুখে থাকবে জয় শ্রীরাম ধ্বনি। মানুষের জন্য যদি কেউ করে থাকে সেটা বিজেপি। তৃণমূল কোনোদিন কিছু করেনি।"
১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী
শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে যুবকের মৃত্যুর অভিযোগ
স্থানীয়দের বিক্ষোভে বন্ধ নির্মাণকাজ
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রাগড় মৌচাক কলোনি এলাকায়
গুপ্তিপাড়া ফেরিঘাটে নাকা তল্লাশিতে বড় সাফল্য , বাজেয়াপ্ত স্কুটি , মোবাইল , নগদ টাকা
দীর্ঘদিন আন্দোলনের পরেও মজুরি বৃদ্ধি না করার অভিযোগ
মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
রেলের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে
ফ্ল্যাটের ভিতর গা ঢাকা দিয়ে থাকার অভিযোগ
মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
সকাল থেকে নিখোঁজ দময়ন্তী সেন, সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চাইল পরিবার
৭ সদস্যের এক তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছান
আহত আরও ২, হাসপাতালে চিকিৎসাধীন
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের